খরার কারণে যুক্তরাষ্ট্রে খাদ্যমূল্য বাড়ার আশঙ্কা

ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকাজুড়ে খরা দেখা দেয়ায় আগামী বছর সেদেশে খাদ্যমূল্য বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। শুষ্ক আবহাওয়ার কারণে গবাদিপশুর খাদ্যমূল্য বেড়ে যাওয়ায় দুধ, ডিম ও মাংসের দাম বাড়তে পারে বলে জানিয়েছে তারা। দেশটির কৃষি মন্ত্রণালয় জানায়, ২০১৩ সালে খাদ্যমূল্য ৩ থেকে ৪ শতাংশ এবং গরুর মাংসের দাম ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মাঠ শুকিয়ে ফসল নষ্ট হওয়ায় ইতোমধ্যে খাদ্যশস্য ও সয়াবিনের দাম বেড়েছে। ১৯৫৬ সালের পর যুক্তরাষ্ট্র আর এমন খরার মুখোমুখি হয়নি। এবার যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকা খরার কবলে পড়েছে।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests