খাদ্যের দাম বাড়া নিয়ে ঋণদাতাদের সতর্কতা

ডেস্ক: বিশ্বকে সতর্ক করে দিয়েছে আর্থিক ঋণদাতারা। তারা বলেছে, আগামী মাসগুলোতে খাদ্যের দাম অনেক বেড়ে যাবে। তবে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক বলেছে, ২০০৭/৮ সালের মতো অতোটা খাদ্যমূল্য নাও বাড়তে পারে। প্রায় অর্ধ শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রে প্রচণ্ড খরা চলছে। এছাড়া কৃষ্ণ সাগর এলাকায় কম ফসল উৎপাদন হওয়ায় কর্ন, গম ও সয়াবিনের দাম বাড়িয়ে দেয়া হয়েছে তবে এশিয়া ও আফ্রিকার অনেক অংশের চালের দাম রয়েছে স্থিতিশীল। এতে কোন প্রভাব পড়েনি। বিশ্ব ব্যাংকের এগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক জুর্গেন ভোয়েগেলে বলেছেন, বিশ্বে এখন যথেষ্ট খাদ্য মজুদ আছে। তবে আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস আমরা দিতে পারছি না। বিশ্বব্যাংকের ডাটা থেকে দেখা যায়, সব মিলিয়ে সব ধরনের খাদ্যের দাম বেড়েছে। তবে তা ২০০৭/৮ সালের সঙ্কটের সময়কালের মতো নয়। ওই সময়ে লাখ লাখ মানুষকে খাদ্যমূল্যের কারণে দারিদ্র্যে নিপতিত হয়। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং