খাদ্য নিরাপত্তা অর্জনে ভালো করছে বাংলাদেশ …………..মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করছে। চলতি বছরে চাল উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। পাশাপাশি দারিদ্র্যের হারও কমেছে। দারিদ্র্যের হার ২০০৫ সালে যেখানে ৪০ শতাংশ ছিল এখন তা কমে ৩১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। অপুষ্টির শিকার এবং অপুষ্টির করণে শীর্ণকায় শিশুর জন্মহারও কমতে শুরু করেছে। গতকাল সোমবার রূপসী বাংলা হোটেলে দুই দিনব্যাপী খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইউএসএআইডি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এফএও’র দ্যা ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনিদিং প্রোগ্রাম (এনএফপিসিএসপি) এ কর্মশালার আয়োজন করে। খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশে ‘এফএও’-র প্রতিনিধি ডমিনিক বার্জিওন, ইউরোপীয় ইউনিয়ন’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং কর্পোরেশন প্রধান মিলেকা ভ্যান গুল।
মজীনা বলেন, যে সব দেশে প্রেসিডেন্ট ওবামার উচ্চাভিলাষী ‘ফিড দ্য ফিউচার’ কর্মসূচি বাস্তায়িত হবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে খাদ্যের উত্পাদন বাড়ানো এবং খাদ্যের পুষ্টিমান উন্নত করা। তিনি বলেন, ২০১১ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির জন্য প্রায় নয় কোটি ডলার প্রদান করেছে। মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, ধান উত্পাদনের বাইরে কৃষি উত্পাদনে বৈচিত্র্য আনার চেষ্টা করছে বাংলাদেশ। যাতে করে খাদ্যমান সম্পূর্ণ হয়, খাদ্যে প্রয়োজনীয় আমিষ, ভিটামিন এবং খনিজ সহজলভ্য হয়। এছাড়া বাংলাদেশ খাদ্যে পুষ্টিমানও বাড়ানোরও উপায় খুঁজছে যাতে করে সহজলভ্য খাদ্যদ্রব্যে সর্বাধিক পুষ্টিমান নিশ্চিত করা যায়। ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests