খাবারে চর্বির পরিমাণটা জানা জরুরি
আখতারুন নাহার : চর্বি অনেকটা ব্যাংকে গচ্ছিত টাকার মতো, আমাদের ত্বকের নিচে ও যকৃত, পেশি বা অন্যান্য কিছু অঙ্গে জমা থাকে এবং প্রয়োজনে যেমন উপবাস বা ওজন হ্রাসের সময় কাজে লাগে।
শর্করা ও আমিষের তুলানায় চর্বি থেকে প্রায় দ্বিগুণ ক্যালরি পাওয়া যায়। প্রতি গ্রাম চর্বি থেকে নয় ক্যালরি শক্তি পাওয়া যায়। একজন সুস্থ ও কর্মক্ষম মানুষের দৈনিক ৫০ থেকে ৬০ গ্রাম চর্বি প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দৈনিক ক্যালরি চাহিদার ১৫ থেকে ৩০ শতাংশ চর্বি থেকে আসা উচিত। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সুপারিশ হলো যে দৈনিক ৩৫ শতাংশের বেশি চর্বি যেন গ্রহণ করা না হয়। আর দৈনিক চর্বির তালিকায় বেশির ভাগটাই আসা উচিত আন স্যাচুরেটেড বা অসম্পৃক্ত চর্বি থেকে। কর্নফ্লাওয়ার, সানফ্লাওয়ার তেল, অলিভ ওয়েল, বাদাম ও মাছের তেলে বেশি থাকে এই চর্বি।প্রথম আলো
সম্পৃক্ত চর্বি যত কম খাওয়া যায়, ততই ভালো। অতিরিক্ত সম্পৃক্ত চর্বি হূদেরাগ, ওজনাধিক্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অন্ত্রের ক্যান্সার ইত্যাদি রোগের কারণ হয়ে দাঁড়ায়। চল্লিশোর্ধ্ব ব্যক্তি ও যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা ওজনাধিক্য আছে, তাঁরা অবশ্যই সম্পৃক্ত চর্বির মাত্রা কমিয়ে ফেলবেন। ঘি, মাখন, ডালডা, লাল মাংস, নারকেল তেল ও পাম তেলে সম্পৃক্ত চর্বির পরিমাণ বেশি। পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’