খালেদার বাড়ি ছিল ষড়যন্ত্রের হেডকোয়ার্টার : যুক্তরাষ্ট্র যুবলীগ
এনা: যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক মিসবাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, ক্যান্টনমেন্টের খালেদা জিয়ার বাড়ি ছিল ষড়যন্ত্রের হেডকোয়ার্টার। সেখানেই পঁচাত্তরের ১৫ আগস্টে জাতিরজনককে সপরিবারে হত্যার ষড়যন্ত্র, ৩ নভেম্বরে জেলহত্যাকান্ডের ষড়যন্ত্র, ২১ আগষ্টে বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার উপর বোমা হামলার ষড়যন্ত্র হয়েছে। ২২ নভেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, যুবলীগ নেতা জাকারিয়া চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা খোরশেদ খন্দকার প্রমুখ। আয়োজক সংগঠনের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনায় আরো অংশ নেন যুবলীগের অপর যুগ্ম আহবায়ক ফরিদ আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন দেওয়ান প্রমুখ। বক্তারা একাত্তরের ঘাতকদের রক্ষায় প্রবাসেও সুপরিকল্পিতভাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন