Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

খালেদার মুক্তির জন্যে মার্কিন কংগ্রেসের সহায়তা চেয়ে ক্যালিফোর্নিয়া বিএনপির স্মারকলিপি

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: November 12, 2019 | 8:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার কারামুক্তির জন্যে মার্কিন কংগ্রেসের সহায়তা চেয়ে স্মারকলিপি দেয়া হলো কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে এশিয়া মহাদেশ বিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান ব্র্যাড শারমেনের কাছে। ১০ নভেম্বর রবিবার এই কংগ্রেসম্যানের সাথে সাক্ষাৎ করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল এ চৌধুরী শিপলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতিসহ কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারিরীক অবস্থার বিবরণ দেন। চিকিৎসার স্বার্থে দ্রুত তার মুক্তি প্রয়োজন বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন। নেতৃবৃন্দ এ সময় অভিযোগ করেন যে, সাজানো মামলায় তাকে জেল দেয়া হয়েছে। ডেমক্র্যাটিক পার্টির এই কংগ্রেসম্যান মনযোগ সহকারে বিএনপি নেতৃবৃন্দের কথা শোনেন। এ নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরো বিস্তারিত জানার পর সহকর্মীদের সাথে কথা বলবেন বলে উল্লেখ করেন।

লসএঞ্জেলেস সিটি সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ৩০তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ১৯৯৭ সাল থেকে নির্বাচিত হয়ে আসা কংগ্রেসম্যান ব্র্যাড শারমেন এ সময় প্রবাসী বাংলাদেশীদের মার্কিন রাজনীতির সাথে আরো জোরালো ভুমিকায় অবতীর্ণ হবার আহবান জানান। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের দমন-পীড়নের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনের বছরের নির্বাচনে ডেমক্র্যাটদের বিজয় দানের প্রসঙ্গ উল্লেখ করেন। অভিবাসীদের গড়া এই আমেরিকায় ট্রাম্পের কারণে প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন কঠোর পরিশ্রমী অভিবাসীরা-এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির এই প্রতিনিধি দলে ছিলেন এম ওয়াহিদ রহমান, মোঃ আঃ বাছিত, মিকায়েল খান রাসেল, শাহাদাৎ হোসেন শাহীন, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, বদরুল আলম মাসুদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, রাজপথে সরব থাকার পাশাপাশি আমরা ক’টনৈতিক চ্যানেলেও দেন-দরবার অব্যাহত রাখবো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি না দেয়া পর্যন্ত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV