খালেদার মুক্তির দাবিতে ৩০ মে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খালেদা বিজয়ার নি:শর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবি এবং বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ হবে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অপরাহ্ন ৬টায় বিক্ষোভ-সমাবেশের সমাপ্তি ঘটবে ইফতারের মাধ্যমে। ২৩ মে বৃহস্পতিবার ইফতার-পরবর্তী এক আলোচনায় যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহ যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় বিএনপি, জাসাস, যুবদল, ছাত্রদল, তারেক পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আকতার হোসেন বাদল, আলহাজ্ব আবু তাহের, এম এ বাতিন, হাবিবুর রহমান সেলিম রেজা, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, রুহুল আমিন নাসির, জসীমউদ্দিন ভিপি, মাজহারুল ইসলাম জনি, মো. আলমগীর, আনিসুর রহমান খোকন, জীবন শফিক, আশরাফুর রহমান, মোস্তাক আহমেদ, মো. মান্নান, সাবেদ আলী, রউসউদ্দিন, আহমেদ আলী মন্ডল, মশিউর রহমান, জাহাঙ্গির আলম, আশিক মাহমুদ, আকবর হোসেন প্রমুখ।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, ৬ বছর যাবত যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় বিভিন্ন খন্ডে বিভক্ত হয়ে নানা কার্যক্রম চলছিল। উপরোক্ত নেতারা এক মোহনায় জড়ো হয়ে খালেদার মুক্তি আন্দোলন এই প্রবাস থেকেই জোরদারের সংকল্প গ্রহণ করেছেন।
৩০ মে’র এ কর্মসূচি সাফল্যমন্ডিত করতে বিএনপি পরিবারের সকলকে একযোগে কাজের অনুরোধ জানানো হয়। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল বলেন, ‘এখন বিবাদ-বিভক্তি নয় কিংবা নেতৃত্ব পাবার অভিপ্রায়ে কারো বিরুদ্ধে বিষোদগারও নয়-এখন সময় হচ্ছে পরস্পরের সহযোগী হয়ে ম্যাডামের মুক্তির পথ ত্বরান্বিত করার। ম্যাডাম মুক্তি পেলেই বাংলাদেশের গণতন্ত্রও শৃঙ্খলমুক্ত হবে।’ এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’