Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর সফল করতে বরিশাল জাতীয়তাবাদী ফোরাম সার্বিক সহযোগিতা করবে

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: May 16, 2011 | 11:41 PM

ইউএসএ নিউজ: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফরকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার শপথ নিয়েছেন সদ্য গঠিত বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র ইনক। সভাপতি জাফর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম রেজার পরিচালনায় গত ১৬ই মে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট্রে আয়োজিত সভায় সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। সভায় জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন বলেন: দেশ বাঁচাতে, দেশের সার্বভৌমত্ব বাঁচাতে শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির হয়ে কাজ করার কোন বিকল্প নেই। তাই বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র গঠন করা হয়েছে। আমরা বেগম জিয়ার সফরকে সফল করতে সার্বিক ভাবে সাহায্য করব। তবে তিনি হুশিয়ার করে বলেন: কোন বাকশালী চক্র ষড়যন্ত্রের ফাঁদ পাততে পারেন তাই সকলকে প্রস্তুত থাকতে হবে। বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সদস্যবৃন্দরা যে কোন ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে পারেন বলে ও তিনি জানান। সভায় উপদেষ্টা খন্দকার রেজোয়ান ও একই মনোভাব পোষন করেন।

সম্প্রতি  কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি,  বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নাজিম উদ্দিন আলম, এর অনুপ্রেরণায় গঠিত বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে গড়া একটি শক্তিশালী সংগঠন রূপে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: সিনিয়র সহ সভাপতি জাকির হাওলাদার, সহ সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, সহ সভাপতি মতিউর রহমান লিটু, সহ সভাপতি সোহরাব হোসেন সর্দার, সহ সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমীন নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক মাহামুদ এবং অন্যান্যের মধ্যে বেলাল হোসেন, নজরুল ইসলাম সুমন, মোঃ রুবেল, সাব্বির আহাম্মেদ, শহীদুল ইসলাম, নুরে আলম চৌধুরী, মাসুদ হোসেন, সাব্বির আহাম্মেদ, মোঃ সেলিম, মোঃ আলীম সহ আরো অনেকে সহযোগিতার আশ্বাস দেন। 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV