খালেদা জিয়াকে তালেবানের মদদদাতা অভিহিত করার নিউইয়র্কে বিএনপির প্রতিবাদ
এনা : যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং নীতি-নির্ধারকদের কাছে প্রেরিত ই-মেইলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশী তালেবানের মদদদাতা, মানবতা বিরোধী অপরাধী, দুর্নীতিবাজদের রক্ষাকবজ এবং গণতন্ত্রের দুশমন হিসেবে অভিহিত করার প্রতিবাদে ১৪ মে রাতে (বাংলাদেশ সময় রোববার সকাল) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন এ শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সহ-সভাপতি হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, আকতার হোসেন বাদল এবং আজাদ বাকির, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সেক্রেটারী সাইদুর রহমান সাঈদ প্রমুখ। উল্লেখ্য যে, বৃটিশ প্রধানমন্ত্রী, বৃটিশ পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, স্টেট ডিপার্টমেন্টের অপরাপর কর্মকর্তা, কংগ্রেসনাল বাংলাদেশ ককাস বরাবরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণের নামে ই-মেইল বার্তা প্রেরণ করা হয়েছে। সেখানে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে মিলিত না হবার প্রসঙ্গ রয়েছে। এ বিষয়টি জানাজানি হবার পর যুক্তরাষ্ট্র বিএনপি তাৎক্ষণিকভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং এহেন আচরণে লিপ্তদের ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকার আহবান জানানো হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes