Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

খালেদা জিয়াকে বাড়ী থেকে উচ্ছেদ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: November 15, 2010 | 2:41 PM

নিউইয়র্ক:  বি.এন.পির চেয়ারপার্সন, বিরোধীদলীয় নেতা ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে অমানবিক ভাবে উচ্ছেদ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষনিক এক বিবৃতি প্রদান করেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৮০র দশকের  সাবেক ছাত্রনেতাদের সংগঠন বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ এর সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম সহ ফোরামের সকল নেতৃবৃন্দ।জাতীয়তাবাদী ফোরাম নেতৃবৃন্দরা এক বিবৃতিতে বলেন,বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার কর্মকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিশোধমূলক । খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের এই ঘটনায় গোটা জাতির সাথে আমরা প্রবাসীরা ও উদ্বিগ্ন। ওই বাড়ি নিয়ে সুপ্রিমকোর্টে মামলা চলছে। বিষয়টি সুপ্রিমকোর্টে বিচারাধীন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪০ বছর ধরে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। কাজেই বাংলাদেশ সুপ্রিমকোর্টে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই তাকে বাড়ি থেকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে তা আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী এবং সম্পূর্ণ অমানবিক। সাবেক ছাত্রনেতারা বলেন,সরকার দেশকে অস্থিতিশীল করা এবং বিরোধী দলকে দমনের লক্ষ্যেই একের পর এক ইস্যু সৃষ্টি করছে। আওয়ামী সরকারের এ ধরনের অন্যায় ও অমানবিক আচরণ ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় বহন করছে।তারা বলেন, বেগম খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত মামলাটি সুপ্রিমকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় তাকে ঈদুল আজহার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে উচ্ছেদ প্রমান করে এই সরকার রাষ্ট্রিয় সন্ত্রাসের মাধ্যমে দেশ পরিচালনা করছে। বিবৃতি প্রদানকারী ছাত্রনেতৃবৃন্দরা হলে মোঃ আনোয়ারুল ইসলাম, নিয়াজ আহমেদ জুয়েল,মোঃ আমিনুল ইসলাম চৌধুরী,মোঃ সিরাজুল ইসলাম খান,মোঃ সাইদুর রহমান সাইদ,এম এ খালেক আকন্দ.মোঃ আলমগীর খান,এম বাসেত রহমান,মোঃনাসিরউদ্দিন শরিফ,মোঃ বদরুল হক আজাদ, শফিকুর রহমান জীবন শফিক,মোঃ সালাউদ্দিন তিতু,আহমেদ রেজা খান, মোঃ মাহাবুবুল আলম আলমগীর, কাজী আমিনুল ইসলাম স্বপন, আবু জাফর ইকরাম,এম হক সুমন,মোঃ আবদুল কাদের,খন্দকার গোলাম মোর্শেদ সগীর,মোঃ শাহ আলম,মোঃ জসিম উদ্দিন, ওয়াসিম ভুইয়া,মোঃ জালাল উদ্দিন,মোঃ নুরুল আমিন রিটু,মোঃ নাজিম আহমেদ চৌধুরী, ও রুপা চৌধুরী কবীর । 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV