Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: February 9, 2020 | 1:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি এবং দু’বছর কারাবাসের প্রতিবাদে নিউইয়র্ক মহানগর বিএনপি এক বিক্ষোভ সমাবেশ করলো। কারাবাসের দু’বছর পূর্তির দিন অর্থাৎ ৮ ফেব্রয়ারি শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম বলেন, ‘জেল-জুলুম-হুলিয়া-গুম-খুনের মধ্য দিয়ে কখনোই কোন স্বৈরাচার তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেনি। শেখ হাসিনাও পারবেন না। জনমনে সৃষ্ঠ ক্ষোভ যে কোন সময় বিষ্ফোরিত হয়ে কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।’ ‘এমন একটি আন্দোলনের পথেই ধাবিতে হচ্ছে গোটা বাংলাদেশ’-মন্তব্য সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের।

নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন নাসির। গেস্ট অব অনার হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাসাসের সেক্রেটারি চিত্রনায়ক হেলাল খান বলেন, সর্বস্তরের নেতা-কর্মী আজ ঐক্যবদ্ধ বাংলাদেশের গণতন্ত্রের মা-কে কারামুক্ত করার জন্যে।

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু বলেন, ১/১১ এর আদলে এই প্রবাস থেকেই নব্য স্বৈরাচার হঠানোর আন্দোলন রচনা করতে হবে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়েই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে।

যুবদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন দুর্বার আন্দোলনের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে যাবার আহবান জানান সকলের প্রতি। সভাপতির সমাপনী বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে সাজানো মামলায় জেল দিয়ে শেখ হাসিনা তার ক্ষমতাকে স্থায়ী করার ষড়যন্ত্র করেছেন। কিন্তু অতীতের মত গণআন্দোলনের তোপে সবকিছু তছনছ হয়ে যাবে এবং গণতন্ত্রের মা সসম্মানে কারামুক্ত হবেন।’

খালেদার নি:শর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবিতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজন, আলমগীর হোসেন মৃধা, রেজবুল কবির, মো: কামাল হোসেন, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, নাসিম আহমমেদ, মো: হেলালুর রহমান, জহোরা বেগম, ড: নুরুল আমিন পলাশ, রফিকুল ইসলাম ডালিম, মো: সাইদুর রহমান ডিউক।
সভায় আরও উপস্তিত ছিলেন শাহদাৎ হোসেন রাজু, মাজহারুল ইসলাম জনি, ইন্জিনিয়ার সায়েম রহমান, হাফিজুর রহমান রবিনস, অহিদুজজামান রিয়াদ, মো: আশিক মাহামুদ, মো: মহসিন, মো: হাসান, রাশিদা আহমমেদ, সুলতানা আক্তার, মানসুর আহমমেদ শাওন, মো: করিম হোসেন, মাহবুবুর রহমান, মো: আনোয়ার হোসেন, তহমিনা আক্তার, মো: রইচ উদ্দিন, মির্জা আজম, মো: বায়োজিত হোসেন, মো: মন্নান, আ: বাসার, মো: সাইফুল ইসলাম প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV