Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে নিউইয়র্কে সংবাদিক সম্মেলন:ইউনূস ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ সফর করবেন না হিলারী

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: May 29, 2011 | 11:33 AM

 

নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক: বিএনপির সহ সভাপতি ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর সঙ্গী শমসের মোবিন চৌধুরী বীর বিক্রম বলেছেন, ডঃ ইউনুস ইস্যুর সম্মানজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরে যাবেন না। তিনি বলেন, ডেমোক্রেট নেতা ও যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী সদস্য জোশেফ ক্রাউলী এই তথ্য জানিয়েছেন। গত বুধবার জোশেফ ক্রাউলীর সাথে বেগম খালেদা জিয়ার বৈঠকের সময় জোশেফ ক্রাউলী এই তথ্য দেন বলে শমসের মোবিন চৌধুরী জানান।

 

 

নিউইয়র্কে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শমসের মোবিন চৌধুরী একথা বলেন। গতকাল শুক্রবার নিউইয়র্ক সিটিতে অবস্থিত ওয়ালডরফ এস্টোরিয়া হোটেলে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনের এক পর্যায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়্ াউপস্থিত হলেও অসুস্থ্যতার কারণে তিনি কোন বক্তব্য রাখেননি।

সাংবাদিক সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের তথ্য সচিব মারুফ কামাল খান সুহেল।

বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে শমসের মোবিন চৌধুরী বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে বিএনপি চেয়ারপার্সনকে সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে সম্মান দেখিয়েছেন তা সত্যিই বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা এজন্য এটাকে সফল সফর বলে অভিহিত করেন শমসের মোবিন চৌধুরী।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারীর সাথে বৈঠক না হওয়ার কারণ জানতে চাইলে শমসের মোবিন চৌধুরী বলেন,বিএনপির পক্ষ থেকে কখনো হিলারীর সাথে বৈঠকের ঘোষণা দেয়া হয়নি। তবে হিলারী বিদেশ সফরে থাকায় নিজের ভাইয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছেন। শমসের মোবিন চৌধুরী বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সরকার ও আইন প্রনেতারা জানতে চেয়েছেন। আমরা বলেছি শান্তিপূর্ন সহ অবস্থান বিএনপি দর্শন। তবে ভারতের সাথে পানি-বানিজ্য সহ বিভিন্ন ইস্যু রয়েছে। এসব নিয়ে আস্থার ঘাটতি কাটাতে হবে।এছাড়া আমরা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের বলেছি, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক হবে সরাসরি। এটা দুদেশের জন্যই কল্যানকর। এখানে তৃত্বীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন নেই।শমসের মোবিন চৌধুরী বলেন, মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি আমরা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ে উত্থাপন করেছি। আমরা বলেছি, দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এটা জনগনের দাবী। এবং বিএনপি জনগনের দল হিসেবে তাদের দাবীকে সমর্থন করছে।শমসের মোবিন চৌধুরী বলেন,র‌্যাব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন আছে। বিষয়টি সরকারকেই সমাধান করতে হবে।

সাংবাদিক সম্মেলনে বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আলম, যুক্তরাষ্ট্র বিএনপির ডাঃ মুজিবুর রহমান, আলহাজ্ব সুলাইমান ভুইয়া, শরাফত হোসেন বাবু, জিল্লুর রহমান জিল্লু, বেলাল মাহমুদ,আখতার হোসেন বাদল, আনোয়ার হোসেন, আজাদ বাকের, জাহাঙ্গীর হোসেন ভুইয়া, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন,স তোফায়েল চৌধুরী লিটন, আহবাব হোসেন চৌধুরী খোকন, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ,আমানত হোসেন আমান, আতিকুল হক আহাদ, মিজানুর রহসান,বেলাল চৌধুরী, হামিদুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি শরীফ লস্কর, সহ সভাপতি এম এ খালেক আকন্দ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের আহবায়ক পারভেজ সাজ্জাদ,বরিশাল বিভাগীয় জাতীয়তাদী ফোরামের সভাপতি জাফর তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম রেজা, প্রবাসী নাগরিক কমিটির সভাপতি মহাদেব সরকার, তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ,যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল মাওলা, জ্যামাইকা ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম দেলোয়ার সহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV