Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন ২১ মে

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: May 4, 2011 | 12:46 AM

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৬ দিনের সফরে আগামী ২১ মে যুক্তরাষ্ট্র আসছেন। সূত্র মতে, বিএনপি চেয়ারপারসন ২১ ও ২২ মে নিউইয়র্কে অবস্থান করবেন । এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির দেয়া এক সংবর্ধনা সভায় যোগ দেবেন তিনি। দেখা করবেন বিশিষ্ট ব্যক্তিরা। সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের জন্য বিএনপি নেতা ডাঃ মজিবুর রহমানকে আহবায়ক ও বেলাল মাহমুদকে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আরো রয়েছেন শরাফত হোসেন বাবু, আবদুল লতিফ সম্রাট, সোলায়মান ভুইয়া, জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, গিয়াস আহমেদ, আবুল হাসেম বুলবুল, ফয়সল চৌধুরী ও লিটন প্রমুখ।

 ২৩ মে বেগম জিয়া নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটন যাবেন। সেখানে তার সফরের মূল কর্মসূচি; যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সরকার ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক। এ ছাড়াও কিছু দলীয় অনুষ্ঠানের আয়োজন চলছে সেখানে। ২৬ মে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরে যাবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে জাতিসংঘ সাধারন পরিষদের ৬০ তম অধিবেশনে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফর করেন। দীর্ঘ ৬ বছর পরে অনুষ্ঠিত এ সফর নিয়ে স্থানীয় বিএনপি, অংগ সংগঠন এবং প্রবাসী বাংলাদেশেীদের মধ্যে বিপুল আগ্রহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার জ্ঞান ও তথ্য ভান্ডার- “জিয়া লাইব্রেরী” উদ্বোধনের আয়োজন চলছে জোরেসোরে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ