খুব বেছে বেছে কাজ করতে চাই : অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

বিনোদন রিপোর্ট : নিজের কাজের ক্ষেত্রে একেবারে বেছে বেছে কাজ করছেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এবারের ঈদে বেশ কিছু নাটকের কাজ ফিরিয়ে দিয়েছেন। কারণ তার কথায়, ‘ঈদে এত নাটক প্রচার হয় আর বিজ্ঞাপন বিরক্তিতে ভালো নাটকগুলো হারিয়ে যায়। দর্শকরা দেখতে পায় না। এ কারণেই বেশি কাজ করে ভালো স্ক্রিপ্টের কাজগুলো নষ্ট করতে চাইছি না।’
তবে এরই ভেতরে বেশ কিছু ঈদের নাটকের শুটিং তিনি করেছেন। সর্বশেষ ঈদে আফজাল হোসেনের সাথে জুটি বেঁধে দীর্ঘ কয়েক বছর পর নাটকে ফেরার প্রসঙ্গটি আলোচনায় ছিল। আমাদের নাট্যাঙ্গনে অভিনয় দিয়ে দর্শকদের ঋদ্ধ করে এমন তারকা কম। সেদিক দিয়ে দেশের অধিকাংশ তারকার আইডল অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা বিনোদন প্রতিদিনকে বলেন, ‘এ কারণেই নিজের কাজের প্রতি কমিটমেন্ট ও দায়িত্বও অনেক। আমাকে যারা ফলো করে তারা যেন কোনো কিছুতে বিভ্রান্ত না হোন। তাই সামনের দিনগুলোতে খুব বেছে বেছে কাজ করতে চাই। ’ইত্তেফাক
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK