Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

খোন্দকার দেলোয়ার স্মরণে নিউইয়র্কে ৩টি শোক সমাবেশ,দোয়া-মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: March 18, 2011 | 11:58 PM

 এনা : নিউইয়র্কে পৃথক ৩টি শোক সমাবেশ থেকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আলোকপাতকালে বক্তারা উল্লেখ করেন, ১/১১ পরবর্তী কেয়ারটেকার সরকারের শত ভয়-ভীতি এবং হুমকি-ধামকীর কাছে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মাথানত করেননি বলেই শহীদ জিয়া প্রতিষ্ঠিত বিএনপি আজো শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। বিএনপি চেয়ারপার্সনসহ শীর্ষ প্রায় সকল নেতা কারাগারে থাকাবস্থায় খোন্দকার দেলোয়ার ছিলেন দলের কান্ডারী এবং তিনি হাল ধরে রেখেছিলেন সঠিকভাবেই।

 

 

বক্তারা বলেন, বিএনপির ইতিহাসে খোন্দকার দেলোয়ারের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই। বক্তারা বলেন, জাতীয় স্বার্থে আমরা সকলে যদি বিএনপির পতাকাতলে আপসহীন থাকতে পারি এবং সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে কঠোর আন্দোলন রচনায় সক্ষম হই তবেই প্রয়াত নেতার আত্মা শান্তি পাবে। যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র তারেক পরিষদ এবং যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে এ ৩টি দোয়া-মাহফিল এবং শোক সমাবেশ অনুষ্ঠিত হয় ১৭ মার্চ অপরাহ্নে ব্রুকলীন ও জ্যাকসন হাইটসে। তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির শোক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল এবং সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাফেল তালুকদার। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, ড. গুলজার হোসেন, হযরত আলী, আবুল কাশেম, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ। শুরুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায়। প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের আত্মার মাগফেরাত কামনা করা হয় এ সময়। পওে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন তারেক পরিষদের সহসভাপতি গোলাম হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জহির মোল্লাহ, মো: শাহ আলম, যুবদলের সহসভাপতি ফারুক হোসেন মজুমদার, নিউইয়র্ক সিটি বিএনপির সেক্রেটারী এম এ খালেক, তারেক পরিষদের নেতা মোহাম্মদ আলমগীর খান, হেলালুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আযাদ, আব্দুর রহিম, শেখ আনসার আলী প্রমুখ। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির শোক সভায় বক্তব্য রাখেন মোস্তফা কামাল পাশা বাবুল, আনোয়ারুল ইসলাম, কাজী আজম, বাকির আজাদ, বেলাল মাহমুদ জসীম ভূইয়া প্রমুখ। এর আগে ব্রুকলীনে বায়তুল জান্নাহ মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র বিএনপির সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুলের আয়োজনে। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV