গঠনতন্ত্র মোতাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় নেতা হবেন জিএম কাদের : যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশে কিছুদিন থেকে জাতীয় পার্টির পদ পদবী নিয়ে যে আলোচনা ও সমর্থক নিয়ে দল ভাঙ্গার যে পায়তারা চলছে তার জন্য জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা ও বিভিন্ন অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দদের নিয়ে এক যৌথ সভা গত ৬ই আগষ্ট রোজ শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের টেষ্ট অব লাহোর রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ। জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাপার সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, জাপার প্রধান উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আকতার চৌধুরী, জাপার যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, জাপার যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, মহিলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নার্গিস রহমান ও সাধারণ সম্পাদিকা শাহনাজ বেগম, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় যুব সংহতির সহ সভাপতি ইব্রাহিম আলী, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি আবিদুর রহমান, ছাত্র সমাজের সভাপতি মীর জাকির প্রমুখ।
জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যের প্রশ্নে জাতীয় পার্টি কোন সমস্যা হবে না। জাতীয় পার্টির গঠণতন্ত্র মোতাবেক ২০/১ ক ধারা মোতাবেক পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যুর আগে সাংগঠনিক নির্দেশে তার অবর্তমানে জাতীয় পার্টির নেতৃত্বের হাত ধরবেন তাঁর ছোট ভাই জি.এম কাদের। এছাড়াও গঠনতন্ত্র মোতাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এবং সংসদে বিরোধী দলীয় নেতা হবেন জি.এম কাদের। এই প্রশ্নে কোন দ্বিধা নেই। অন্য কেউ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ঘোষণা করলে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র তা কোন দিন মেনে নিবে না। অগঠনতান্ত্রিকভাবে কোন সিদ্ধান্ত জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র মেনে নিবে না। আমরা চেয়ারম্যান জি.এম কাদেরের নেতৃত্বে একটি শক্তিশালী জাতীয় পার্টি দেখতে চাই। আর যারা জাতীয় পার্টি ভাঙ্গার পায়তারায় লিপ্ত তাদেরকে জাতীয় পার্টি থেকে বহিস্কার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। জাতীয় পার্টিতে দুই মুখা কোন দালালের স্থান হবে না। জাতীয় পার্টি গ্রাম বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রাণের দল। গঠনতন্ত্র বিরোধী কোন ঘোষণা জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা মেনে নিবে না। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা সহ সকল অঙ্গ সংগঠণ এক সাথে মিলে আগামী দিন জি.এম. কাদেরের নির্দেশে দল পরিচালিত করবে। কিছু কুচক্রমহল দলকে বিভক্ত সৃষ্টি করতে নিজেকে নেতা সেজে ঘোষনা দিচ্ছে। তাদের সেই বিব্রতকর বক্তব্য কেউ গ্রহণ করবে না এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা অটল থাকবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests