Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গণকের ভবিষ্যদ্বাণী: নতুন সন্তানের মুখ দেখবেন ওবামা দম্পতি,শান্তিতে নোবেল পুরস্কার জিতবেন হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: January 5, 2011 | 10:34 AM

ইউএসএনিউজ ডেস্ক: এ বছর নতুন সন্তানের মুখ দেখবেন ওবামা দম্পতি। তাদের ঘরে খুশির বান ডাকলেও উল্টোটা ঘটবে রিপাবলিকান দলীয় নেত্রী সারাহ প্যালিনের ঘরে। এ বছরে ঘটবে তার বিবাহ বিচ্ছেদ। খুশির খবর রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জন্য। তিনি শান্তিতে নোবেল পুরস্কার জিতবেন এ বছরই।অন্যদিকে, আমোদ-ফূর্তির জন্য খ্যাত প্লেবয় ম্যাগাজিনের কর্ণধার হিউ হেফনারের প্লেবয় ম্যানসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে। নতুন বছরের শুরুতেই খ্যাতিমানদের সম্পর্কে এমন ভবিষ্যদ্বাণী করেছেন কানাডার সুপরিচিত গণক নিকি। ভারতীয় অনলাইন ট্যাবলয়েড মিড-ডে জানায়, নিকি নামের এ নারী গণক আগেও চমক লাগানো কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। গত বছর গলফের রাজা টাইগার উডসের বৈবাহিক জীবন তছনছ হয়ে যাওয়ার এবং চিলির খনিতে বিপর্যয় ঘটার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। তার মতে, ২০১১ সালে হোয়াইট হাউসে নতুন অতিথির আগমন ঘটতে পারে। তবে যমজ অতিথির সম্ভাবনাও উড়িয়ে দেননি নিকি। তিনি বলছেন, নতুন শিশু নতুন আনন্দের কারণ হলেও রাজনৈতিক ক্ষেত্র খুব ভাল নাও যেতে পারে। তাছাড়া বিপদ-আপদের মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্রের শীর্ষ পরিবারটি। গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়েছিলেন সারাহ প্যালিন। গত বছর বিভিন্ন কারণে মিডিয়ায় তার সরব উপস্থিতি ছিল। এ বছর তিনি হেডলাইন হতে পারেন বিবাহ বিচ্ছেদের কারণে। কি কারণে তার দাম্পত্য ভেঙে যাবে তা অবশ্য বলেননি নিকি। হিলারি ক্লিনটন মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের চেষ্টার জন্য পাবেন নোবেল শান্তি পুরস্কার। অন্যদিকে এ বছর হিউ হেফনার তার কাঙ্ক্ষিত অষ্টাদশী ক্রিস্টাল হ্যারিসের সঙ্গে বাগদান সম্পন্ন করবেন। তবে তার প্লেবয় ম্যানসনে অগ্নিকাণ্ডের মতো বড় কোন দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV