Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মানে ই-গভর্নেন্স একটি কার্যকরী পন্থা হিসেবে কাজ করতে পারেঃ রাষ্ট্র্রদূত আকরামুল কাদের

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: July 8, 2011 | 12:03 AM

ইউএসএ নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের বলেন যে, জবাবদিহিতামূলক ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সুসংহতকরণে বাংলাদেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির ই-গভর্নেন্সের উপর জোর দেয়া উচিত।ওয়াশিংটন ডিসিস্থ মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান (ইউএসএআইডি) এর সদর দপ্তরে নবনিযুক্ত বাংলাদেশ মিশন পরিচালক রিচার্ড গ্রীন এর শপথ গ্রহন অনুষ্ঠানে রাষ্ট্রদূত কাদের আশা প্রকাশ করেন যে, ইউএসএআইডি তাদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে ই-গভর্নেন্স বাস্তবায়নে সৃজনশীল পদক্ষেপ হাতে নেবে।


তিনি বলেন যে, এসব পদক্ষেপ বাংলাদেশের সরকারী প্রতিষ্ঠানসমূহে দক্ষতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন যে, ই-
গভর্নেন্সের পাশাপাশি বাংলাদেশে খাদ্যমান পরীক্ষাকারী প্রতিষ্ঠানসমূহ এবং কারিগরী ও কর্মমুখী শিক্ষা কর্মসূচী আধুনিকীকরণে কারিগরী সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রদূত কাদের বলেন যে, কারিগরী শিক্ষা আধুনিকায়নের ফলে বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র-বৈদেশিক কর্মসংস্থান- সম্প্রসারিত হবে। ইউএসএআইডি-এর প্রশাসক ড. রাজীব শাহ্ তাঁর বক্তব্যে বলেন যে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষতঃ পুষ্টি,খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক ক্ষমতায়নে বাংলাদেশ ইউএসএআইডি’র বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনাসহ ইউএসএআইডির উর্ধ্বতন কর্মকর্তা এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV