গণ-অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ভাস্কর্য উন্মোচিত

ডেস্ক: গণ-অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের একটি স্মারক ভাস্কর্য উন্মোচন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা। এ উপলক্ষে এক ভাষণে তিনি মার্টিন লুথার কিংকে আমেরিকান জাতির অন্যতম স্থপতি হিসেবে অভিহিত করেন। ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে তার সঙ্গে যোগ দিয়েছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও তাদের দুই কন্যা মালিয়া, সাসা। অনুষ্ঠানটি উপভোগ করতে সেখানে সমবেত হয় হাজার হাজার মানুষ। গতকাল এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়েছে, ১৯৬৩ সালে মার্টিন লুথার কিং ওয়াশিংটনের যে স্থানটিতে দাঁড়িয়ে তার বিখ্যাত ‘আমার একটি স্বপ্ন আছে’ (আই হ্যাভ এ ড্রিম) শীর্ষক ভাষণ দিয়েছিলেন সেখানেই গ্রানাইট তৈরি ৩০ ফুট উচ্চতার ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসন এবং আব্রাহাম লিংকনের ভাস্কর্যের মধ্যবর্তী স্থানে মার্টিন লুথার কিং-এর ভাস্কর্যটির অবস্থান। এ বছরের আগস্টে ভাস্কর্যটি উন্মোচিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় আইরিনের কারণে তা পিছিয়ে যায়। ওবামা বলেন, লুথার কিং-এর স্বপ্ন ও ঐক্যের দৃষ্টিভঙ্গি উদযাপনের অধিকার আমেরিকার জনগণের রয়েছে। তিনি আরও বলেন, আজ আমরা এমন একজন মানুষকে, এমন একটি আন্দোলনকে উদযাপন করছি, যা আমাদের দেশকে অনেক দিয়েছে। পূর্বসূরিদের এই সংগ্রাম থেকে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। মার্টিন লুথার কিং ১৯২৯ সালের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে লুথার কিং অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। ১৯৬৮ সালে টেনেসির মেমফিস সফরকালে আঁততায়ীর গুলিতে তিনি নিহত হন।মানবজমিন
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030