Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

গবেষণা প্রতিবেদনের তথ্য: চীন আগামী দুই বছরে বিজ্ঞানে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: March 30, 2011 | 1:09 AM

ইউএসএনিউজ ডেস্ক: চীন আগামী দুই বছরে বিজ্ঞানে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। গত সোমবার প্রকাশিত যুক্তরাজ্যের জাতীয় বিজ্ঞান একাডেমি রয়্যাল সায়েন্সের গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।২০০৪-০৮ সালের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত বিজ্ঞানবিষয়ক বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত বিশ্বের দেশগুলোর বিজ্ঞানবিষয়ক গবেষণা প্রতিবেদনের সংখ্যার ভিত্তিতে রয়্যাল সায়েন্স এ সিদ্ধান্তে উপনীত হয়েছে। এর আগের প্রকাশিত গবেষণায় বলা হয়েছিল, ২০২০ সালের কিছু সময় পর বিজ্ঞানের গবেষণায় চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানবিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশের দিক থেকে চীন বর্তমানে যুক্তরাজ্যকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছে।বিজ্ঞানবিষয়ক গবেষণায় এগিয়ে থাকা বিশ্বের শীর্ষ ১০টি দেশের বেশির ভাগই পশ্চিমা বিশ্বের। তবে তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশের সংখ্যা হ্রাস পেয়েছে। এ গবেষণায় বিশ্বের প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বিজ্ঞানের গবেষণা ও উন্নয়নে প্রতিবছর ৪০ হাজার কোটি ডলার ব্যয় করে থাকে। এদিকে যুক্তরাজ্য, জাপান, জার্মানি এবং ফ্রান্সও বিজ্ঞানের গবেষণায় শক্ত অবস্থানে রয়েছে।১৯৯৯-২০০৩ সালে বিজ্ঞানবিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশে চীনের অবস্থান ছিল ষষ্ঠ। তখন বিশ্বে মোট প্রকাশিত গবেষণা প্রতিবেদনের ৪ দশমিক ৪ শতাংশ ছিল চীনের। ২০০৪-০৮ সালে চীন জাপানকে টপকে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ সময় চীন ১০ দশমিক ২ শতাংশ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তবে যুক্তরাষ্ট্র প্রথম অবস্থান ধরে রাখলেও বিজ্ঞানবিষয়ক গবেষণায় দেশটির অবদান ২৬ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২১ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। বিজ্ঞানের গবেষণায় বর্তমানে যুক্তরাজ্যের অবস্থান তৃতীয়। তবে এ সময় বিজ্ঞানের গবেষণায় দেশটির অবদান ৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। এদিকে, বিজ্ঞানবিষয়ক গবেষণায় জাপানের অবনতি হয়েছে। দেশটি দ্বিতীয় থেকে চতুর্থ অবস্থানে নেমে গেছে। বিজ্ঞানে দেশটির অবদান ৭ দশমিক ৮ শতাংশ থেকে ৬ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। ৬ শতাংশ অবদান রেখে পঞ্চম অবস্থানে রয়েছে জার্মানি এবং ৪ দশমিক ৪ শতাংশ অবদান রেখে ষষ্ঠ অবস্থানে রয়েছে ফ্রান্স। কানাডা, ইতালি, স্পেন ও ভারত শীর্ষ ১০-এ অবস্থান করেছে। এদিকে রাশিয়া এর আগের শীর্ষ ১০-এ থাকলেও এবার ১৩তম অবস্থানে রয়েছে। এ র্যাংকিংয়ে চীনের অগ্রগতি বিশেষভাবে উল্লেখযোগ্য। চীন গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ ব্যাপক বাড়িয়েছে। ১৯৯৯ সাল থেকে চীন প্রতিবছর ২০ শতাংশ করে বিনিয়োগ বাড়িয়েছে। বর্তমানে এ খাতে চীনের বিনিয়োগের পরিমাণ বছরে ১০ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। চীন বিনিয়োগ বাড়ার এ হার অব্যাহত রেখেছে।এদিকে, এর আগে র্যাংকিংয়ে নিচে থাকা দেশের মধ্যে তুরস্ক ও ইরান বিজ্ঞানবিষয়ক গবেষণায় নাটকীয় অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে তুরস্ক চীনের মতোই উন্নতি করেছে। বিবিসি, এএফপি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV