Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

গভীর শ্রদ্ধায় লস এঞ্জেলেস কন্স্যুলেটে বঙ্গবন্ধুর শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: August 25, 2016 | 12:02 PM

তপন দেবনাথ, লস এঞ্জেলেস থেকে : বিন¤্র শ্রদ্ধার সাথে বাংলাদেশ কন্স্যুলেট লস এঞ্জেলেস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগষ্ট স্থানীয় সময় বিকাল ৪টায় কন্স্যুলেট মিলনাতনে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে এক মিনিট নিরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র কোরআন ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। বঙ্গবন্ধুর কর্ম ও জীবন নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাইন দারা বিল্লাহ, সোহেল রহমান বাদল, শফিকুর রহমান, ডা. রবিউল আলম, জাকির খান, খন্দকার আহমেদ, তরুণ ছাত্রনেতা ফিরোজ আলম, ড্যানী তৈয়ব, জিয়া ইসলাম, মমিনুল হক বাচ্চু, শামীম আহমেদ, আক্তার হোসেন মিয়া, মোঃ আবু হানিফা, মেজবাহ ফারুক খান, ডা. রুবি খান প্রমুখ। নেতারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ নিয়ে সারগর্ব আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধেও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সর্বশেষ বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট নিহতদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মিয়া আঃ রব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV