Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

গর্ভের সন্তান মেয়ে জানানোর পর গর্ভপাত করে সেই ভ্রূণ কুকুরকে দিয়ে ভক্ষণ!

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: May 26, 2012 | 5:12 PM

ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে এক ডাক্তার এক নারীর গর্ভপাত করে সেই ভ্রূণ তার কুকুরকে দিয়ে ভক্ষণ করিয়েছেন। এ ঘটনায় সেখানে তোলপাড় চলছে। ফলে রাজ্য সরকার এ ঘটনায় তদন্ত করছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়েছে, মহারাষ্ট্রে নারীদের গর্ভজাত সন্তানের পরিচয় নির্ধারণ পরীক্ষা বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এমন পদক্ষেপ নেয়ায় মহারাষ্ট্রের বীড জেলায় এক ডাক্তার তার রোগীর গর্ভের সন্তান মেয়ে জানানোর পর তারা সেই সন্তানকে গর্ভপাত করান। সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে এ কথা জেনে ওই ডাক্তার সেই মানবভ্রূণকে তার কুকুর দিয়ে ভক্ষণ করিয়েছেন, যাতে কোন প্রমাণ না থাকে। এই অভিযোগে ওই ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিআইডিকে। গত ১৮ই মে বীডের পারলি এলাকায় সুদাম মান্দি ও তার স্ত্রী সরস্বতীকে পুলিশ গ্রেপ্তার করে। তারা দু’জনেই ডাক্তার। দু’জনেই একটি ক্লিনিক চালান। অভিযোগ তাদের ক্লিনিকে এক নারীর গর্ভপাত করাতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এই অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর পরেই সব খবর বেরিয়ে আসতে থাকে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তাদের অবহেলার জন্য মারা গেছেন ওই নারী বিজয়মালা পাটেকর (২৮)। তিনি ৪ সন্তানের মা। তিনি ছিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা। কাজ করতেন একটি ইক্ষু খামারে। তিনি গিয়েছিলেন সুদাম মান্দির ক্লিনিকে। তিনি আর কোন সন্তান চান না বলে ওই ক্লিনিকে গিয়েছিলেন গর্ভপাত করাতে। কিন্তু সেই গর্ভপাত করাতে গিয়েই তিনি ওই ক্লিনিকে মারা যান। বীড জেলার পুলিশ সুপার দত্ত রয় মান্দলিক বলেছেন, ওই মহিলা মারা গিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। তিনি বলেছেন, এর এক বছর আগে সুদাম মান্দির বিরুদ্ধে আরেকটি গর্ভপাত করানোর ঘটনায় মামলা আছে। ওই সময় তাদের ক্লিনিকে একটি মেয়ে সন্তানের ভ্রূণ পাওয়া গিয়েছিল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুরেশ শেঠি বলেছেন, আমাকে কর্মকর্তারা বলেছেন, ডাক্তার সুদাম মান্দির ৪টি কুকুর আছে। তিনি নারীদের গর্ভপাতের পর মানবভ্রূণ সেই সব কুকুর দিয়ে ভক্ষণ করান প্রমাণ ধ্বংস করতে।  তিনি বলেছেন,  এ ঘটনা তদন্তে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা তার আল্ট্রাসনোগ্রাম করা মেশিন জব্দ করেছে। তার লাইসেন্স দুই বছরের জন্য বাতিল করেছে। তারপরও তিনি এখনও তার প্র্যাকটিস অব্যাহত রেখেছেন। ওদিকে ডাক্তার সুদাম মান্দি এলাকায় রাজনৈতিকভাবে খুবই প্রভাবশালী। ফলে সেখানে তার তদন্ত হলে বা বিচার হলে কিছুই হবে না। এমন দাবি তুলে তার মামলা অন্য কোন রাজ্যে স্থানান্তর করার আহ্বান জানিয়েছেন আইনজীবী বর্ষা দেশপাণ্ডে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV