Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

গাইবান্ধায় সাংবাদিক-সংগঠক রিজনের মৃত্যুতে নিউইর্য়ক গাইবান্ধাবাসীর শোক প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: April 27, 2021 | 3:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক : গাইবান্ধায় নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা, সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক মাহমুদুল গণি রিজনের মৃত্যুতে নিউইর্য়কে গাইবান্ধা প্রবাসী সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাবেক সভাপতি শাহনেওয়াজ টুকু, বিশিষ্ট সংগঠক একেএম শওকত আলী, গাইবান্ধা পৌর সভার সাবেক কমিশনার নাজমা শওকত, যুক্তরাষ্ট্র গাইবান্ধা সমিতির সাবেক সভাপতি মোস্তাকুর রহমান রেজভী,সাংস্কৃতিক কর্মী জিয়াউর রহমান হেনরি, গাইবান্ধা ছাত্র ইউনিয়নের সাবেক সদস্য মাহমুদা বেগম মনি, ক্রীড়া সংগঠক মাহির উদ্দিন চুননু, গাইবান্ধা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রহমান তরফদার তুষার, ছাত্র ইউনিয়ন গাইবান্ধার সাবেক নেতা শফিউল আজম, গাইবান্ধা জেলা মহিলা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ প্রতীমা রাণী সরকার,হোসনে আরা বেগম রতœা, নাট্যকর্মী দীলিপ মোদক, সঙ্গীত শিল্পী মুক্তি সরকার ও গাইবান্ধা একতা পাঠক ফোরামের সাবেক সদস্য সচিব সনজীবন কুমার শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
রিজন উদীচী শিল্পী গোষ্ঠী গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি,গাইবান্ধা থিয়েটারের সদস্য, একতা পাঠক ফোরাম গাইবান্ধার সদস্য সচিব, কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সম্পাদকমন্ডলীর সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
গাইবান্ধা শহরের মধ্যপাড়ার মৃত সুজা-উদ-দৌলা বাদশা মিয়ার তৃতীয় পুত্র গণি রিজন (৫২) মঙ্গলবার সকালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আছর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে সিপিবি জেলা কার্যালয়ে ও উদীচী কার্যালয়ে তার মরদেহে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মাহমুদুল গণি রিজন ১৯৬৮ সালের ১৮ জানুয়ারী গাইবান্ধা সদরের ঘাগোয়া ইউনিয়নের বারইপাড়া গ্রাম জন্মগ্রহণ করেন। নিঃসন্তান রিজন দীর্ঘদিন ধরে জেলা শহরের মধ্যপাড়ায় নিজ বাড়িতে স্কুল শিক্ষক স্ত্রী শাপলাকে নিয়ে বসবাস করছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV