Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

জ্যাকসন হাইটসে গাঙচিলের মনোরম হেমন্ত সন্ধ্যা

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: November 25, 2010 | 12:41 AM

 

 নিউইর্ক:  গত ২১ নভেম্বর মহা আনন্দ উল্লাসে সম্পন্ন হলো গাঙচিল সাহিত্য আসরের ৩০তম অনুষ্ঠান, ‘গাঙচিল হেমন্ত সন্ধ্যা’। জ্যাকসন হাইটসের খান টিউটোরিয়ালে সেদিন ছিলো এক অনন্য সন্ধ্যা। এই প্রবাসে কবি সাহিত্যিক সাংবাদিক মোটামুটি সবারই উপস্থিতি ল্ক্ষ্য করা গেছে সেদিন। অনুষ্ঠান শুরু হয় ঠিক বিকেল পাঁচটায়। শেষ হয় রাত ন’টায়। অদ্ভূত এক স্বপ্নময় আমেজে সবাই সেদিন হারিয়ে যায়। যাই যাই করেও একটি মানুষও উঠতে পারেনি শেষ পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গাঙচিলের সাধারন সম্পাদিকা নিলুফার রেজা।

 

  উদ্বোধনী সঙ্গীত হেমন্তের গান ‘হিমেরও রাতে ওই গগনে’ দিয়ে শুরু হয় আসর। এরপর কবিতা, আবৃতি ও কাব্য কথায় অংশ গ্রহন করেন গাঙচিলের সদস্য লুবনা কাইজার, লিটা শাহরিন, মেহের চৌধূরী, জুলি রহমান, রেজাউল করিম, নাসরিন চৌধূরী, মাহফুজা আখতার শিখা, মমতাজ বেগম আলো, জিনাত আলী, ডা: কাওসারি মালেক রোজী, ড: স্বপন বসু, আইভি রহমান, সৈয়দ খিজির হায়াত, সোনিয়া মনির, শিরিন আখতার, পারভিন রহমান, ম,ই, শাহিন, আফিয়া নাসরিন, সুকুমার রায়, শাহানা কবির, নিলুফার চৌধূরী, এবিএম সালেহউদ্দিন, আহমেদ কবির, ডা: মনসুর আলি, মানিস আহমেদ, ডা: তারিক চৌধূরী, বখতিয়ার আহমেদ, আবেদা চৌধূরী, জেবু চৌধুরী, শফি চৌধূরী, জলি আহমেদ, বরুন ঘোষ, স্নিগ্ধা আহমেদ, মনজুর কাদের ও লাকি টগর। রেখা আহমেদের পাচালি পাঠ সবাইকে আনন্দ দেয়। এরপর শুরু হয় সঙ্গীত পর্ব। এতে অংশগ্রহন করেন জনপ্রিয় শিল্পি শহিদ হাসান, মোত্তালিব বিশ্বাষ, নাইমা খান, হারুন খান, শহিদুল সরকার, সাকিনা ডেনি, মেহফুজ আহমেদ।

এ ছাড়াও ক’ যুগ ধরে যিনি সুর ও সঙ্গীত নিয়ে গবেষণা করছেন, ‘নিউ ইয়র্ক তোমাকে খুঁজছে’-এর সম্মানিত বিচারক শ্রদ্ধেয় আলি হোসেন।
আসরের বাড়তি আকর্ষন ছিলো খান শওকতের যাদু প্রদর্শন। তবলায় ছিলেন আহমেদ কবির ও আবেদিন। কৌতুক পরিবেশন করেন শহিদ উদ্দিন। ক্যামেরায় ছিলেন ক্যাপ্টেন রেজা। সর্বশেষে আসরের প্রধান আকর্ষন ছিলো প্রবাসী সকলের প্রিয় একজন চমৎকার মানুষ কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধূরীর বাশির মূর্ছণা। পিনপতন নীরবতায় দর্শক শ্রোতারা অন্য এক জগতে হারিয়ে যায়। বাশি শুনে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংবাদিক মনজুর আহমেদ।

        এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও ঔপন্যাসিক সাঈদ তারেক, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, মেজর (অব🙂 আশরাফ, বিশিস্ট সঙ্গীত শিল্পী টগর জাফরি, জসিম সরকার, জলি আবেদিন, রুখসানা বুলবুল, মিসেস পল খান ও মিসেস শাব্বির আহমদ চৌধূরী। অনুষ্ঠানে কেক উপহার দেন কাইজার আহমেদ। বেলাল বেগ এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য গাঙচিলকে ধন্যবাদ জানান। সকলেরই অনুভূতি ছিলো গাঙচিলের পরবর্ত্তি অনুষ্ঠানের জন্য তারা অপক্ষা করবেন এমনটি।

 এই অনন্য সন্ধ্যায় যারা উপস্থিত হয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসরের সমাপ্তি ঘোষণা করেন গাঙচিলের সভাপতি খান শওকত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ