Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

গাঙচিল সদস্য ছড়াকার মঞ্জুর কাদেরের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: January 24, 2011 | 11:03 AM

 নিউইয়র্কঃ নিউইয়র্কের সাহিত্য অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট কথা সাহিত্যিক, ছড়াকার সদালাপী  মঞ্জুর কাদের দেশে ফিরে যাচ্ছেন।  গত সাড়ে তিন বছরে সবার প্রিয় এ মানুষটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

 

  তারই ফলশ্রুতি হিসেবে বিদায়লগ্নে গাঙচিল সাহিত্য সংগঠন থেকে গত ৯ই জানুয়ারীর সাহিত্য আসরে তাকে বিদায় সংবর্ধনা দেওয়ার ঘোষনা দেয়া হয়েছিল, এরপর গাঙচিল এর  সদস্য মঞ্জুর কাদের এর বিদায় উপলক্ষ্যে গত ১৫ই জানুয়ারী  মোহাম্মদ আলী বাবুল ও জিনাত আলীর বাসভবনে গাঙচিল এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

 

 

সম্বর্ধিত অতিথিকে গাঙচিল এর আজীবন সদস্যপদ ও সম্মাননা ট্রফি প্রদান করেন গাঙচিল  এর সভাপতি খান শওকত ও সাধারণ সম্পাদিকা নীলুফার রেজা পারভীজ। বক্তব্য রাখেন রেজাউল করিম, রোয়েনা করিম, মেহের চৌধূরী, শিরিন আহমেদ, মমতাজ আলো, জুলি রহমান, টগর জাফরি, লাকি টগর, ক্যাপ্টেন রেজা, শেখ সিরাজুল ইসলাম ও অতিথি পিয়ার মোহাম্মদ। বক্তারা তাকে বিদায় দিতে গিয়ে আন্তরিক অনুভূতি প্রকাশ করেন ও আবেগাপুত হয়ে পড়েন। 

 

 

অনুষ্ঠানে টগর জাফরির একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ