গাড়ির জ্বালানির ক্ষমতা বেড়ে যাবে দ্বিগুণ
বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ব্যবহারে গাড়ি ও উড়োজাহাজের ইঞ্জিনে জ্বালানির ক্ষমতা দ্বিগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ সমপরিমাণ জ্বালানিতে বর্তমানের চেয়ে দ্বিগুণ পথ চলা যাবে।
জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক কেন নাইতোহ এবং তাঁর সহযোগীদের উদ্ভাবিত জ্বালানি রূপান্তর তত্ত্ব অনুযায়ী, সাধারণ ইঞ্জিনে উৎপন্ন তাপের কার্যকারিতা দ্বিগুণ বা তার চেয়েও বেশি বেড়ে যাবে।
বর্তমানে প্রচলিত গ্যাসোলিন ইঞ্জিনে যে পরিমাণ তাপ সৃষ্টি হয় তার ৩০ শতাংশ পর্যন্ত কাজে লাগানো যায়। এমনকি শহরে ধীরগতিতে গাড়ি চলার সময় তাপের কার্যকারিতা ১৫ শতাংশ পর্যন্ত নেমে আসে।
গবেষকেরা জানিয়েছেন, নতুন পদ্ধতি ঠিকঠাক ব্যবহার করতে পারলে ইঞ্জিনে জ্বালানি ব্যবহার করে সৃষ্ট তাপের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কাজে লাগানো যাবে। এতে করে বর্তমানের জ্বালানি সংকটের অনেকখানি সমাধান হবে। এতে জ্বালানি ব্যবহারের পরিমাণ ও খরচ যেমন কমবে, তেমনি তা শব্দদূষণ ও পরিবেশদূষণ রোধের পক্ষেও সহায়ক হবে। একই সঙ্গে নতুন পদ্ধতিতে ইঞ্জিনের শীতলীকরণ ব্যবস্থার তখন আর প্রয়োজন পড়বে না।
এ ছাড়া নতুন পদ্ধতির আরও উন্নতি ঘটানো সম্ভব হলে যানবাহন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে জ্বালানি ব্যবহারে তা কাজে আসবে এবং পুরো জ্বালানি খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পিটিআই।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি