গাড়ি চুরি ঠেকাতে নতুন প্রযুক্তি
চালকের মস্তিষ্কের তরঙ্গ নজরদারির মাধ্যমে গাড়ি চুরি বন্ধ করা যাবে I গাড়ি ছিনতাই বা চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তাই এর নিরাপত্তা নিয়ে মালিকদের কেউ কেউ দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। গাড়িতে যদি থাকে মূল্যবান সামগ্রী ও অর্থ—দুশ্চিন্তা আরও বেড়ে যায়। সেই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য গবেষকেরা আশার বাণী শুনিয়েছেন। তাঁরা গাড়ির চালকের মস্তিষ্কের তরঙ্গ নজরদারির জন্য একধরনের যন্ত্র তৈরি করেছেন, যা কিনা গাড়ি ছিনতাই বা চুরি ঠেকাতে পারবে।
জাপানের তত্তরি ইউনিভার্সিটির তড়িত প্রকৌশলী ইসাও নাকানিশি ও তাঁর সহকর্মীরা ওই যন্ত্রটি তৈরি করেন। সংশ্লিষ্ট গবেষণার ফল ইন্টারন্যাশনাল জার্নাল অব বায়োমেট্রিক্স-এর আগামী সংখ্যায় প্রকাশিত হবে। এ যন্ত্রের একটি অংশ হচ্ছে হেডগিয়ার, যাতে একটি বিশেষ সংবেদি লাগানো থাকে। গাড়ির চালক মাথায় হেডগিয়ার পরলেই তার ইইজি (ইলেকট্রোএনসেফালোগ্রাম) সংকেত বা মস্তিষ্কের তরঙ্গ অব্যাহতভাবে শনাক্ত করতে থাকবে যন্ত্রটি। আর গাড়িটি চালাতে হলে চালককে এই হেডগিয়ার পরতে হবে।
মূল্যবান সামগ্রী বা অর্থ বহনকারী বা সরকারি ট্রান্সপোর্টের গাড়ি ছিনতাই হওয়ার পরও যন্ত্রটি এর চালকের মস্তিষ্কের তরঙ্গ নির্ণয় করবে। এতে যন্ত্রটি বুঝে যাবে গাড়ির নিয়ন্ত্রণে থাকা চালক আসল চালক নন এবং গাড়িটিও স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে।
ওই যন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, স্বাভাবিকভাবে গাড়ি চালনার সময় এটি চালকের মস্তিষ্কের তরঙ্গ রেকর্ড করে রাখে। পরে গাড়ি ছিনতাইয়ের পরও এটি চালকের মস্তিষ্কের তরঙ্গ শনাক্ত করে। তবে যখনই এই তরঙ্গে গড়মিল পরিলক্ষিত হয়, তাৎক্ষণিকভাবে গাড়ি থেমে যায়।
সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, গাড়ির আসল চালকের মস্তিষ্কের তরঙ্গ বিশেষভাবে যন্ত্রে ধারণ করা থাকবে।কাজেই এ ক্ষেত্রে যন্ত্রের সঙ্গে ধোঁকাবাজির সুযোগ থাকবে না। তা ছাড়া এই যন্ত্রের মাধ্যমে মাদক বা অ্যালকোহল পানে মাতাল হওয়া চালককেও শনাক্ত করা যাবে। কারণ মাতাল অবস্থায় মানুষের মস্তিষ্কের তরঙ্গ স্বাভাবিক অবস্থায় থাকে না। লাইভসায়েন্স।প্রথম আলো
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান