Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গাদ্দাফিকে ক্ষমতায় রাখা লিবিয়ার জনগণের সঙ্গে প্রতারণার শামিল:তিন পশ্চিমা নেতার যৌথ বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: April 15, 2011 | 12:46 AM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছে, মুয়াম্মার গাদ্দাফিকে লিবিয়ার ক্ষমতায় থাকতে দেওয়ার অর্থ দেশটির জনগণের সঙ্গে প্রতারণা করা। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্বাক্ষরিত ওই যৌথ বিবৃতিটি গতকাল সংবাদপত্রে প্রকাশিত হয়। এ পত্রে তিন নেতা গাদ্দাফি সম্পর্কে বলেছেন, ‘যিনি তাঁর নিজের জনগণকে হত্যা করার চেষ্টা করেছেন, সেই তিনিই সরকার পরিচালনা করতে পারেন, এটা অকল্পনীয়।এই তিন পশ্চিমা নেতা বলেন, ‘গাদ্দাফি ক্ষমতায় থাকলে লিবিয়ায় কোনো শান্তি আসবে না। লিবিয়ার সাধারণ মানুষকে রক্ষা করতে এবং গাদ্দাফি সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে ন্যাটো এবং এর সহযোগীদের অবশ্যই সামরিক অভিযান অব্যাহত রাখতে হবে।’ ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গাদ্দাফিকে ক্ষমতায় রেখে লিবিয়ার ভবিষ্যত্ চিন্তা করা অসম্ভব। তাকে ক্ষমতায় রাখলে লিবিয়া একটি ব্যর্থ ও বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হবে।’এদিকে লিবিয়ায় ন্যাটোর অভিযানের কৌশল খুঁজতে বার্লিনে গতকাল বৃহস্পতিবার সংস্থাটির সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। দুই দিনের এ বৈঠকে লিবিয়ার ব্যাপারে সামরিক কৌশল কী হওয়া উচিত, তা নিয়ে জোটের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।বৈঠকে ব্রিটেন ও ফ্রান্স জোটের অন্য সদস্য দেশগুলোকে লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশগ্রহণে রাজি করানোর চেষ্টা করছে। তবে মুয়াম্মার গাদ্দাফি-বিরোধী যুদ্ধে ন্যাটো লিবিয়ার বিদ্রোহীদের সব ধরনের প্রয়োজনীয় রসদ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।
ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, তিনি ন্যাটো জোটের কাছ থেকে অতিরিক্ত যুদ্ধবিমান প্রাপ্তির কোনো ঘোষণা এখনো পাননি। তবে তিনি আশাবাদী। তিনি আরও উল্লেখ করেছেন, ন্যাটো তাদের অভিযান অব্যাহত রাখবে।কর্নেল গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে আকাশ থেকে হামলা চালিয়ে ন্যাটো জোট এ পর্যন্ত লড়াইয়ে খুব সুবিধা করতে পারেনি। লিবিয়ার বিদ্রোহীরাও মনে করছে, ন্যাটো তাদের যথেষ্ট সহায়তা করছে না।ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন দাবি করছেন, তাঁরা তাঁদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV