Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

গানে গানে নিউইয়র্কে প্রয়াত কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: July 22, 2019 | 2:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রয়াত কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে গভীর শ্রদ্ধায় নিউইয়র্কে স্মরণ করা হলো তারই গাওয়া কালজয়ী কিছু সঙ্গীতের মধ্য দিয়ে। ‘পাহাড়ের কান্না দেখে’ ব্যানারে গতকাল রবিবার যুক্তরাষ্ট্র উদীচীর উদ্যোগে এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে উদীচী স্কুলে। উদীচীর জ্যেষ্ঠ সহ-সভাপতি সুব্রত চৌধুরী স্বাগত বক্তব্যের পর সুবীর নন্দীর জীবনী উপস্থাপন করেন সাবিনা হাই উর্বি। এরপরই উদীচীর নেতা জীবন বিশ্বাসের নেতৃত্বে উদ্বোধনী সঙ্গীতে অংশ নেন উদীচীর শিল্পীরা। সুবীর নন্দীর জনপ্রিয় গানগুলোর বেশকটি পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, ড. তনিমা হাদী, তানভীর শাহীন প্রমুখ। এ সময় যন্ত্রে ছিলেন তপন মোদক, সজীব মোদক, দীপ্ত রায়, মাসুদ, শহীদউদ্দিন। 

সুবীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণী বক্তব্য রাখেন কণ্ঠযোদ্ধা রখীন্দ্রনাথ রায়, শিল্পী মোতলিব বিশ্বাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক তপন মোদক, প্রবাসে বাঙালি সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক মো. আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, যতদিন বাঙালিরা স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবেন, ততদিনই সুবীরের গানগুলো টিকে থাকবে।  উল্লেখ্য, মৃত্যুর কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে সুবীর নন্দীকে প্রবাসীদের পক্ষ থেকে ‘নাগরিক’ সংবর্ধনা প্রদান করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্যকালে অসুস্থ সুবীর নন্দী সকলের দোয়া চেয়েছিলেন। সে সময়েও গানে গানে আপ্লুত করেছিলেন প্রবাসীদেরকে। এরপর দেশে ফিরে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জননন্দিত এই শিল্পী। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ