গাঢ় রঙের চকলেট রক্তচাপ কমায়
ডেস্ক: চকলেট-প্রেমীদের জন্য সুসংবাদ এনেছেন গবেষকরা। তারা বলছেন, গাঢ় রঙের চকলেট রক্তচাপকে স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনে। মিল্ক চকলেটের চেয়ে ডার্ক চকলেটকেই এগিয়ে রাখছেন তারা। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন অথচ চকলেট পছন্দ করেন। কিন্তু চকলেট খেতে চিকিৎসকের কড়া বারণ। তারা এবার বেশ সহজেই অজুহাত দেখানোর একটা সুযোগ পাবেন। ২০টি গবেষণায় প্রাপ্ত ফল বিশ্লেষণের পর গবেষকরা বলছেন, প্রতিদিন ডার্ক চকলেট খাওয়ার ফলে রক্তচাপ খানিকটা কমিয়ে আনা সম্ভব। চকলেটের মূল উপাদান কোকোয়া রক্ত প্রবাহের ধমনীকে শিথিল করে। ফলে রক্ত বেশ সহজে চলাচল করে ও রক্তচাপ কমিয়ে আনে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অবশ্য এর চেয়ে রক্তচাপ কমানোর অনেক ভাল উপায় রয়েছে। গবেষকরা একটি দলের প্রত্যেককে প্রতিদিন ৩ থেকে ১০৫ গ্রাম পর্যন্ত চকলেট খেতে দেন। পর্যবেক্ষণে তারা দেখতে পান রক্তচাপে ইতিবাচক পরিবর্তন। তবে সেটা খুব সামান্য।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity