Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

গুছিয়ে রাখুন ফেসবুক, টুইটারের বন্ধু তালিকা

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: April 10, 2013 | 8:58 AM

অনলাইন ডেস্ক : ফেসবুকে বন্ধুদের বিভিন্ন তালিকায় ভাগ করে কোন কোন পোস্ট কোন তালিকার জন্য তা নির্বাচন করে দিতে পারেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে অতিরিক্ত বন্ধু ও ফলোয়ার থাকলে আপনার পক্ষে সবার নিউজ ফিডগুলো ঠিকমতো দেখা সম্ভব না হতে পারে। অনেক সময় অনেক বন্ধুর নিউজ ফিডের চাপে পড়ে অন্তরঙ্গ কোনো বন্ধুর টুইট বা গুরুত্বপূর্ণ কোনো নিউজ ফিড চোখ এড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বন্ধু তালিকাটি গুছিয়ে রাখলে অভিজ্ঞতা আরও সুন্দর হতে পারে। এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। গবেষকেদের প্রথম পরামর্শ হচ্ছে বন্ধু নির্বাচনের বিষয়টি নিয়ে। কারও কাছ থেকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ এলে তাকে বন্ধু হিসেবে নির্বাচনের ক্ষেত্রে চিন্তা-ভাবনা করতে হবে। কাউকে বন্ধু হিসেবে নিশ্চিত করার বাধ্যবাধকতা নেই। কেউ যদি চান তবে আপনার পাবলিক নিউজ ফিডগুলো সাবস্ক্রাইব করে নিতে পারবেন। গবেষকেদের পরবর্তী পরামর্শ হচ্ছে, ফেসবুক ও টুইটারে বন্ধুদের লিস্ট বা তালিকা করে রাখুন। ফেসবুকে ডিফল্ট আকারে থাকা দুটি তালিকায় বন্ধু নির্বাচন করা যায়। একটি হচ্ছে ‘ক্লোজ ফ্রেন্ড’ বা অন্তরঙ্গ বন্ধু আরেকটি ‘অ্যাকুইনট্যানসেস’। তবে এর বাইরেও ‘ফ্যামিলি’ ‘কলিগ’ বা পছন্দের নানা তালিকা তৈরি করে রাখা যায়। ফেসবুকে যাদের ক্লোজ ফ্রেন্ড বা অন্তরঙ্গ বন্ধু নির্বাচিত করা হয়, তাঁদের নিউজ ফিড ফেসবুক হোম পাতায় বেশি দেখায়। ফেসবুকের বাম দিকের একটি পেন থেকে এ তালিকা দেখা যায়। টুইটারের ক্ষেত্রে ‘গিয়ার’ বাটনটিতে ক্লিক করে তালিকা নির্বাচন করা যায়। বিশেষজ্ঞরা পরামর্শ হিসেবে বলেছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বন্ধু তালিকা গুছিয়ে রাখলে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি নিশ্চিত করা যায়। নিজের ও অন্যের প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে ও নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আপনার ফেসবুক পোস্ট কে বা কারা দেখতে পাবে তা নিশ্চিত করাতেই পরামর্শ বিশেষজ্ঞদের।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV