গুলশানে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জেনারেল মঈনের পরামর্শ
এনআরবি নিউজ, নিউইয়র্ক : গুলশানে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ৪ জুলাই মঙ্গলবার এ সংবাদদাতাকে বলেন, ‘ঘটনাটি খুবই দুখজনক এবং কষ্টের। এর ফলে গোটা জাতি ভীতির মধ্যে পড়ে গেল। এথেকে উত্তরণে চাই সামাজিক সচেতনতা। এ দায়িত্ব শুধু সরকারের নয়, সমগ্র জনগোষ্ঠির। কারণ, এমন পরিস্থিতি রোধ করা সম্ভব না হলে তার ভিকটিম হতে হবে সকলকেই।’
চিকিৎসার জন্যে সস্ত্রীক নিউইয়র্কে অবস্থানরত জেনারেল মঈন উল্লেখ করেন, ‘সন্তানের গতিবিধির ওপর অভিভাবকের নজরদারির প্রয়োজন রয়েছে। তাহলে ভয়ংকর এ পরিণতি হয়তো দেখতে হতো না। আশা করছি এখন থেকে সকলে সজাগ হবেন।’ ‘একইসাথে গোয়েন্দাদের আরো তৎপর হতে হবে। সাধারণ মানুষের সাথে সম্পর্ক নিবিড় করতে হবে’-মন্তব্য সাবেক এই সেনাপ্রধানের।
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity