গুলশান হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ
গুলশান এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান। এক প্রেস বার্তায় যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন. জিম্মি সংকটের অবসানে যৌথ বাহিনী প্রশংসনীয় ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যৌথ বাহিনীকে ধন্যবাদ জানান। বার্তায় জিম্মি সংকট চলাকালে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং কয়েকজন জিম্মি ও সংকট অবসানে দায়িত্ব পালনের সময় দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জানান। আর আহতদের আশু আরোগ্যও কামনা করেন। যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি জিম্মি সংকটের অবসানে যৌথ অভিযানে অংশ নেয়া যৌথ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, আইন প্রয়োগকারী সংস্থা ভবিষ্যতে দেশের যে কোন প্রয়োজনে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হবে।
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation