Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার জন্যে ৫শ কোটি ডলার জরিমানা ফেসবুকের

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: July 13, 2019 | 1:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের দি ফেডারেল ট্রেড কমিশন গত বছর কেমব্রিজ এ্যানালাইটিকা কেলেঙ্কারীর নিষ্পত্তি বা গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার জন্যে ৫শ কোটি ডলার জরিমানা করেছে ফেসবুককে। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে এযাবৎকালে এটিই সবচেয়ে বড় আর্থিক জরিমানা। নির্বাচনে হস্তক্ষেপ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যর্থতা বা গোপনীয়তা চুরির অভিযোগের খেসারত হিসেবে ফেসবুককে এত বিপুল পরিমান অর্থ জরিমানা দিতে হবে। এর আগে এধরনের অভিযোগ ওঠার পর ফেসবুকের ওপর আস্থাহীনতায় প্রতিষ্ঠানটির ব্যবসায়ীক ক্ষতি বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। শেয়ার বাজারে পতন ঘটে ফেসবুকের। তবে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে তারা ব্যবসায়ী স্বার্থের চেয়ে গ্রাহকদের গোপনীয়তা রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই এখন তাদের মূল লক্ষ্য। সিএনবিসি/ব্লুমবার্গ/সিএনএন

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণায় ব্যবহার করতে প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগায়। গত ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় পরামর্শক হিসেবে কাজ করে প্রতিষ্ঠানটি। যদিও ফেসবুক কর্তৃপক্ষ পরে মোট ৮ কোটি ৭০ লাভ গ্রাহকের তথ্য চুরির খবর নিশ্চিত করে। অভিযোগের পরেই তদন্তে নামে মার্কিন তদারকি সংস্থা ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। তদন্তে বেরিয়ে আসে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই কেমব্রিজ অ্যানালিটিকা এসব তথ্য ব্যবহার করেছে এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেই তাদের কাছে তা হস্তগত হয়েছে। গ্রাহকের তথ্য নিজেদের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে এফটিসি। ৩-২ ভোটে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার জরিমানা করার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। তবে ফেসবুক এবং এফটিসি এ ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি।কেমব্রিজ অ্যানালিটিকার কাছে গ্রাহকদের তথ্য বেহাতের ঘটনায় ২০১৮ সালের মার্চ থেকে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ নামে এফটিসি। এতে উঠে আসে, ২০১১ সালের চুক্তি লঙ্ঘন করেছে ফেসবুক। ফেসবুক গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহারে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠানটির প্রতি সম্মতি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটির।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV