Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

গোপনীয়তা লঙ্ঘন করবে না ফেসবুক ‘হোম’

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: April 9, 2013 | 8:57 AM

অনলাইন ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তৈরি ফেসবুকের ‘হোম’ সফটওয়্যারটি ব্যবহারকারীর প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করবে না বলেই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘হোম’ সফটওয়্যারটি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হতে পারে বলেই আশঙ্কা করছিলেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার অনলাইন। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হোম’ সফটওয়্যারটি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে না বরং এটি অ্যাপ্লিকেশনের পরিবারের মতোই কাজ করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিগাওমের প্রযুক্তি বিশ্লেষক ওম মালিক ‘হোম’-এর সমালোচনা করে বলেন, স্মার্টফোনে সব সময় ফিড দেখিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে ফেসবুক। অন্য উপায়ে যেসব তথ্য ফেসবুকের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না, হোম ব্যবহার করে সে ধরনের গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। টাইম অনলাইন ও টেক ক্রাঞ্চের প্রযুক্তি বিশ্লেষকেরাও ‘হোম’ প্রাইভেসি ভঙ্গ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। ৪ এপ্রিল অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘হোম’ নামের সফটওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনের মোড়ক হিসেবে ফেসবুকের ফিডগুলোকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শন করতে থাকবে। হোম ইনস্টল করা থাকলে যখনই লক খুলে ফোন চালু করা হবে, অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনটিতে ‘কভার ফিড’ নামের একটি স্ক্রিন দেখাবে। এ স্ক্রিনে ফেসবুকের নানা ফিড দেখতে পারবেন এবং এ স্ক্রিন থেকেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এ স্ক্রিনটিতে ‘চ্যাট হেডস’ নামের বিশেষ একটি ফিচার থাকবে, যার মাধ্যমে চ্যাট করতে পারবেন অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরা। ১২ এপ্রিল থেকে গুগলের অ্যাপ স্টোর ‘গুগল প্লে’ থেকে পরীক্ষামূলক বা স্থায়ীভাবে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। গ্যালাক্সি এস থ্রি, নোট টু ও এইচটিসি ওয়ান সিরিজে এ সফটওয়্যার ব্যবহার করা যাবে। শিগগিরই ট্যাবলেটের জন্যও এ সফটওয়্যারটির নতুন সংস্করণ তৈরি করবে ফেসবুক।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV