গোপন তথ্য ফাঁস করল অ্যাপল:স্যামসাংয়ের বিরুদ্ধে আড়াই কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার মাসব্যাপী শুনানি শুরু
নতুন পণ্য প্রকাশের আগে কঠোর গোপনীয়তা বজায় রাখে অ্যাপল। তবে স্যামসাংয়ের সঙ্গে প্যাটেন্ট মামলার শুনানিতে নিজেদের অনেক গোপন বিষয় ফাঁস করে দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে প্রথম দিনের শুনানিতে অ্যাপলের দীর্ঘদিনের শিল্প নকশাকারক ক্রিস্টোফার স্ট্রিঙ্গার উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত নকশা তৈরি প্রক্রিয়া বর্ণনা করে বিস্ময় সৃষ্টি করেছেন। অন্যদিকে আইফোনের সফটওয়্যার নির্মাতা স্কট ফ্রস্টল জানান, অ্যাপলের যে কোনো ডিভাইস উদ্ভাবন ও উৎপাদন প্রক্রিয়ায় একটি সাংকেতিক নাম ব্যবহার করা হয়। আইফোন তৈরির প্রক্রিয়া গোপন রাখতে ‘প্রজেক্ট পারপেল’ নামে কর্মযজ্ঞ শুরু হয়। অ্যাপলের গোপন কক্ষে এই প্রজেক্টে ১৫ থেকে ১৬ জন নকশাকার নিরাপত্তা ক্যামেরার আওতায় কাজ করেন। তাদের অধিকাংশই জানেন না প্রকৃত পক্ষে কী ধরনের পণ্য নির্মাণে তারা কাজ করছেন। অ্যাপলের বিপণন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিলিপ ডবি্লউ স্কিলার জানান, শুধু আইফোনের বিজ্ঞাপন প্রচারেই তাদের খরচ ১০ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, প্যাটেন্ট মামলা জয়ের পাশাপাশি স্মার্ট ডিভাইস বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে গোপন তথ্য ফাঁস করার ঝুঁকি নিয়েছে অ্যাপল। অনেকে বলছেন, এভাবে নিজেদের গোপনীয়তা ফাঁস হয়ে গেলে তা অ্যাপলের জন্য হিতে বিপরীতও হতে পারে। স্যামসাংয়ের বিরুদ্ধে প্যাটেন্ট নিয়ে আড়াই কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার মাসব্যাপী শুনানি গত রোববার থেকে শুরু হয়েছে। হ আমিনুর রহমান, সমকাল
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity