Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : অবস্থান ধরে রাখার চেষ্টায় -রমনি, প্রেসিডেন্ট হতে চাইলে সবার জন্য কাজ করতে হবে – ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: September 19, 2012 | 4:55 PM

গোপন ভিডিও প্রকাশের পর নির্বাচনী প্রচারণায় অবস্থান ধরে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনিকে সংগ্রাম করতে হচ্ছে। ওই ভিডিওতে রমনি প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার সমর্থক যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তুচ্ছতাচ্ছিল্য করেন। চলতি বছরের মে মাসে ফ্লোরিডায় এক রুদ্ধদ্বার তহবিল সংগ্রহ নৈশভোজে দেয়া ভাষণে রমনি এসব কথা বলেন। গোপনে ধারণ করা এ ভাষণের ভিডিও সোমবার উদারপন্থী সাময়িকী মাদার জোন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ ভিডিও প্রকাশ পাওয়ার পর মঙ্গলবার বিব্রত রমনি নিজের অবস্থান হারানোর শঙ্কায় পড়ে যান। ভিডিওটির কারণে প্রেসিডেন্ট প্রার্থী রমনির বিরুদ্ধে সমালোচনার ঢেউ বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যেই প্রশ্ন উঠে গেছে বিব্রতকর এসব ধাক্কা সামাল দিয়ে জনসমর্থনে পিছিয়ে পড়া ছাপিয়ে নির্বাচনে জেতার সামর্থ্য রমনির আছে কিনা। আসছে ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। প্রকাশিত ভিডিওতে রমনি নৈশভোজে উপস্থিত দাতাদের বলেন, ৪৭ শতাংশ মানুষ ওবামার সমর্থক হলেও এটি তেমন কোনো ব্যাপার নয়। এবং তার কাজ ওইসব লোকজন নিয়ে উদ্বিগ্ন না হওয়া। তিনি অভিযোগ করে বলেন, ‘এসব লোকজন আয়কর দেয় না আর এরা সরকারের ওপর নির্ভরশীল। এরা নিজেদের পরিস্থিতির শিকার বলে মনে করে। আর বিশ্বাস করে তাদের দেখভাল করা সরকারেরই দায়িত্ব।’ যুক্তরাষ্ট্রের ভোটারদের বিরাট এক অংশকে বাতিল করে দেয়ার জন্য রমনির সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। নিউইয়র্কে সিবিএস টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি যা শিখেছি তার মধ্যে অন্যতম হলো, আপনি পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন। আমার প্রত্যাশা যদি আপনি প্রেসিডেন্ট হতে চান, আপনাকে সবার জন্য কাজ করতে হবে, অল্প কয়েকজনের জন্য নয়।’ ধারণ করা ভিডিওটি বেসরকারি একটি কোম্পানির নির্বাহী মার্ক লেডারের ফ্লোরিডার বিলাসবহুল বাড়িতে ধারণ করা। তিনি নৈশভোজটির আয়োজক ছিলেন। ওই নৈশভোজে অংশগ্রহণকারী প্রত্যেকে রমনির নির্বাচনী তহবিলে ৫০ হাজার ডলার করে চাঁদা দিয়েছেন। ভিডিওতে প্রায় সাত আটজন মানুষের সামনে বক্তৃতারত রমনিকে দেখা যায়। মানুষগুলো বসে বসে খাচ্ছে আর হাতে সাদা গ্লাভস পরা বেয়ারারা তাদের খাবার পরিবেশন করছে। বক্তৃতায় রমনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের কোনো শান্তিচুক্তি করার ইচ্ছা নেই। আর তাদের পক্ষে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাও সম্ভব নয়।রয়টার্স, বিবিসি/আমার দেশ

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV