Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

গৌতম ঘোষ-এর উপস্থিতিতে নিউইয়র্কে বড় পর্দায় ‘মনের মানুষ’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শো ২০ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: April 18, 2011 | 11:47 AM

 নিউইয়র্ক: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ নির্মিত সাড়া জাগানো চলচ্চিত্র ‘মনের মানুষ’ এর ওয়াল্ড প্রিমিয়ার শো হতে যাচ্ছে  আগামি ২০ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ঢাকা ক্লাব মিলনায়তনে।

 

উল্লেখ্য, অন্তর্যলী যাত্রা, দখল, দেখা, আবার অরণ্যে এবং পদ্মা নদীর মাঝি ছবির বরণ্য পরিচালক গৌতম ঘোষের লালনের উপর নির্মিত চলচ্চিত্রটি দুই বাংলায় ২০১১ সালের সেরা ছবি হিসেবে ইতমধ্যেই গৌরব অর্জন করেছে। পরিচালক গৌতম ঘোষের উপস্থিতিতে এই প্রদর্শনীটি নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলচ্চিত্রটি প্রদর্শন ছাড়াও থাকছে পরিচালকের সাথে দর্শক-শ্রোতাদের মত বিনিময় অনুষ্ঠান। এতে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী চঞ্চল চৌধুরী, চম্পা, রাইসুল ইসলাম আসাদ এবং পশ্চিমবঙ্গের প্রসেনজিৎ, শুভ কুন্ডু, সুনীল গাঙ্গুলী, পৌলি ধাম, প্রিয়াংশু প্রমুখ। উল্লেখ্য, লালন চরিত্রে অভিনয় করে প্রসেনজিৎ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এছাড়া রাইসুল ইসলাম আসাদ ও চঞ্চল চৌধুরীর অভিনয় দুই বাংলার দর্শকদের হৃদয় ছুয়ে যায়। উল্লেখ্য, লালনের গানগুলো হলো ছবিটির অন্যতম সেরা আকর্ষণ। বইমেলার সাহায্যার্থে অনুষ্ঠানটির আয়োজন করেছেন মুক্তধারা ফাউন্ডেশন। যোগাযোগ: ৭১৮-৫৬৫-৭২৫৮। প্রবেশমূল্য ১০, ২০ডলার ও ভিআইপি। নির্দিষ্ট সিটে অগ্রিম টিকেট সংগ্রহ করার জন্য আয়োজকরা অনুরোধ জানিয়েছে।

 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV