গ্রাউন্ড জিরোতে প্রেসিডেন্ট ওবামার শ্রদ্ধাঞ্জলি:উই আর ইউনাইটেড-ইউএসএ ধ্বণিতে গোটা এলাকা প্রকম্পিত
এনা : যুক্তরাষ্ট্রের পতাকা উঁচুতে ধরে উই আর ইউনাইটেড-ইউএসএ ধ্বণিতে গোটা এলাকা প্রকম্পিত করে প্রেসিডেন্ট বরাক ওবামাকে স্বাগত জানান নিউইয়র্কবাসী। আন্তর্জাতিক সন্ত্রাসী, মানবতার শত্রু এবং মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ওসামা বিন লাদেনকে হত্যার জন্যে প্রেসিডেন্ট ওবামাকে নিউইয়র্কবাসী এই শ্লোগানে স্বাগত জানান।

৫ মে ভর দুপুরে প্রেসিডেন্ট ওবামা লাদেনের নির্দেশে ৯/১১ তে সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত ট্যুইন টাওয়ার এলাকায় এসেছিলেন ঐ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নিহতদের স্বজনের সাথে মিলিত হয়ে সহমর্মিতা জ্ঞাপন করতে। উল্লেখ্য যে, প্রেসিডেন্ট হিসেবে এটাই তার প্রথম গ্রাউন্ড জিরোতে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন। স্বজন হারানো ৬০ জন উপস্থিত ছিলেন গ্রাউন্ড জিরোতে। তারা ওবামাকে কাছে পেয়ে একদিকে আনন্দিত এবং অপরদিকে স্বজনদের কথা ভেবে শোকাহত। তবে সবকিছু ছাড়িয়ে সকলের মধ্যে এক ধরনের স্বস্তি পরিলক্ষিত হয় সন্ত্রাসী লাদেন নিহত হওয়ায়। শোকার্ত স্বজনদের জড়িয়ে ধরে প্রেসিডেন্ট ওবামা বলেন, আমরা যা বলি তা বাস্তবায়িত করি। প্রায় ১০ বছর পর হলেও আমরা সন্ত্রাসের হোতাকে হত্যা করেছি। একইভাবে আমরা সন্ত্রাসী নেটওয়ার্ক গুড়িয়ে দেব। এ সময় প্রেসিডেন্ট ওবামা গ্রাউন্ড জিরোতে শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করেন। সন্ত্রাসী হামলায় বেঁচে যাওয়া একটি গাছের নিচে তিনি পুষ্পার্ঘ অর্পণ করেন এবং ভিকটিমদের সাথে কিছুটা সময় কাটান। এর আগে তিনি মোটর শোভাযাত্রা সহ গ্রাউন্ড জিরোতে আসার সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে লাখো জনতা তাকে অভিনন্দন জানান লাদেনকে হত্যার জন্যে। প্রেসিডেন্ট ওবামা দমকল বাহিনীর একটি স্টেশনে যান এবং ৯/১১ এর সন্ত্রাসী হামলার পর উদ্ধার তৎপরতায় নিহত দমকল কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান। একইভাবে নিকটস্থ একটি পুলিশ স্টেশনে গিয়েও ট্যুইন টাওয়ার উদ্ধার তৎপরতায় নিহত পুলিশ অফিসারদের শ্রদ্ধা জানান। কঠোর নিরাপত্তায় তিনি নিউইয়র্ক সফর করেন। গ্রাউন্ড জিরোতে তার পাশে ছিলেন ২০০১ সালের সিটি মেয়র জুলিয়ানি, বর্তমান পুলিশ কমিশনার রেমন্ড ক্যালীসহ উর্দ্ধতন কর্মকর্তারা। সহস্রাধিক মিডিয়ার প্রতিনিধি সেখানে জড়ো হন ওবামার বক্তব্য সমপ্রচার কিংবা সুযোগ পেলে নিরস্ত্র লাদেনকে কেন হত্যা করা হয়েছে সে প্রশ্নের জন্য। কিন্তু সেটি সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ওবামা মিডিয়া বক্সের সামনে দিয়ে গেলেও সেখানে দাঁড়াননি। গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ৪ মে পরিচালিত এক জরিপে দেখা গেছে ওবামার জনপ্রিয়তা ৫৯% থেকে ৬৯% এ বেড়েছে বিন লাদেনকে হত্যার পরিপ্রেক্ষিতে। সামনের বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও লাদেন হত্যার পুরষ্কার হিসেবে বিপুলসংখ্যক রিপাবলিকান ভোট তিনি পেতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030