Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

গ্রাউন্ড জিরোতে মসজিদের বিপক্ষে সৌদি প্রিন্স

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: October 31, 2010 | 12:44 AM

ই উএসএ নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের পক্ষে নন সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজ আল সৌদ। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি গণমাধ্যমকে বলেছেন, ৯/১১-এর হামলাস্থলের জায়গায় মসজিদ নির্মাণের দরকার কী? কী প্রয়োজন ওই সন্ত্রাসী হামলায় স্বজনহারাদের দুঃখবোধ উস্কে দেওয়ার। খবর পিটিআই অনলাইনের। প্রিন্স আলওয়ালিদ বলেন, যারা ওখানে মসজিদ বানাতে চান তারা নিশ্চয়ই নিউইয়র্কবাসীর সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন কিংবা সহমত। কিন্তু কোনো অবস্থাতেই ৯/১১-এর করুণ মৃত্যুগুলোর শোকজাগানিয়া ভয়ঙ্কর স্মৃতিকে উস্কে দেওয়া ঠিক নয়। তিনি আরও বলেন, ‘আমি গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের পক্ষে নই, সুতরাং ওই মসজিদ প্রকল্পে আমার দিক থেকে অর্থ সহায়তার প্রশ্নই ওঠে না।’
প্রসঙ্গত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে আল কায়দা জঙ্গিরা উড়ন্ত বিমান দিয়ে হামলা চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ