গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা রক্ষায় হাসিনাকে ৩২ সিনেটরের চিঠি
ডেস্ক: গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৩২ সিনেটর। তারা বলেছেন, সরকারের নিয়োগ করা কমিশন যে পরিবর্তনের প্রস্তাব করেছেন সেটা হবে অত্যন্ত ‘ভয়াবহ’। হাউজ অব রিপ্রেজেনটিভের ৩২ সিনেটরের এ চিঠিটি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে বলে পিটিআই জানিয়েছে। চিঠিতে তারা লাখ লাখ দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের কবল থেকে মুক্ত করার জন্য নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন। সে সঙ্গে তারা বলেছেন, সরকারের নিয়োগ করা কমিশনের পরামর্শ বাস্তবায়িত হলে ৫০ লাখ ঋণগ্রহীতা অংশীদারের অধিকার ক্ষুণœ হবে এবং বোর্ড অব ডিরেক্টরস থেকে ঋণগ্রহীতাদের বঞ্চিত করা হবে। সেখানে নিয়োগ দেয়া হবে সরকারি কর্মকর্তাদের। এর ফলে ব্যাংকের অধিকাংশ শেয়ার সরকারের হাতে চলে যাবে। ২০১১ সালের মে মাসে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূসকে বহিষ্কারের পর সরকারের নির্দেশে এ কমিশন গঠন করা হয়। কমিশনের চূড়ান্ত রিপোর্ট অবশ্য এখনও প্রকাশ করা হয়নি।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী