Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ পদ্ধতি নিয়ে আবারও উদ্বেগ মার্কিন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: August 13, 2012 | 12:54 AM

কূটনৈতিক রিপোর্টার: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পদ্ধতি নিয়ে সরকারের সামপ্রতিক উদ্যোগে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে থাকা ঋণগ্রহীতা নারী অংশীদারদের ক্ষমতা খর্ব করার আশঙ্কা করে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপ্যাল ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি জেফরি প্যাট ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান। একজন নোবেল বিজয়ী হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা সম্মান করেন উল্লেখ করে পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংককে বেসরকারি উদ্যোগ এবং সিভিল সোসাইটির সাফল্যের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটিকে নিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং নাগরিকরা গর্ব করতে পারেন। নোবেল জয়ী ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নির্বাচনে  সরকারের এমন কোন পদক্ষেপ নেয়া সমীচীন হবে না, যাতে এর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV