Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গ্রামীণ ব্যাংকের তদন্তে স্টেট ডিপার্টমেন্টের উদ্বেগ,ড. ইউনূসের সমর্থনে যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদদের খোলা চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: January 22, 2011 | 2:26 AM

 এনা : নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকে তদন্তের পদক্ষেপ গ্রহণের ঘটনায় স্টেট ডিপার্টমেন্টের গভীর উদ্বেগের কথা জানালেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ ও মধ্য এশিয়া) রবার্ট ও ব্ল্যাক জুনিয়র। ১৯ জানুয়ারি (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) টেক্সাসের হিউস্টনে অবস্থিত রাইস ইউনিভার্সিটিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার ব্যাপারে ওবামা প্রশাসনের অগ্রাধিকার শীর্ষক এক বক্তব্যে রবার্ট ও ব্ল্যাক বাংলাদেশে জাতীয় প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, গত ১৮ বছর যাবত বাংলাদেশে জাতীয় গড় প্রবৃদ্ধি ৬% অর্জিত হয়েছে-যা বাংলাদেশের লাখ লাখ গরিব মানুষকে চরম দারিদ্র্যসীমার অভিশাপমুক্ত হবার সুযোগ দিয়েছে। হিউস্টনেও বিপুলসংখ্যক বাংলাদেশী বাস করছেন, তারাসহ সারাবিশ্বের প্রবাসীরা প্রতি বছর ১১ বিলিয়ন ডলার করে বাংলাদেশে পাঠাচ্ছেন। এভাবেই বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে চলেছে এবং নতুন স্থিতিশীল সরকারের অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনাকে নিকট প্রতিবেশীদের কাছে প্রবল করেছে। রবার্ট ও ব্ল্যাক বলেন, নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রামীণ ব্যাংকে তদন্তের ঘটনাটি উদ্বেগ সৃষ্টি করেছে। পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন গ্রামীণ ব্যাংকে তদন্তে যেন গণতান্ত্রিক মূল্যবোধ অটুট রাখা হয় এবং তদন্ত প্রক্রিয়া নিরপেক্ষ ও ব্যালেন্সড রয়েছে তা নিশ্চিত করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতে কর্মরত বাংলাদেশী-আমেরিকান শিক্ষাবিদগণের পক্ষে বিতরণকৃত এক খোলা চিঠিতে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনুসের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ ও বিশ্বের দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা অপরিসীম । সাম্প্রতিক সময়ে ক্ষুদ্রঋণ ব্যবস্থার মডেল গ্রামীণ ব্যাংক এবং ব্যক্তিগতভাবে আপনি (ড. ইউনূস) বৈরী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যদিও আমরা সকলে জানি যে কেউই সমালোচনা অথবা আইনের উর্দ্ধে নন। তবে আমরা মনে করছি যে, এখন যেটা করা হচ্ছে তা যথার্থ নয় এবং অকারণে করা হচ্ছে। ঐ খোলা চিঠিতে আরো বলা হয়েছে, তবে আমরা খুবই খুশী যে আপনি (ড. ইউনূস) সরকারের তদন্তকে স্বাগত জানিয়েছেন এবং মিডিয়াকে যাবতীয় প্রশ্নের জবাব দিতেও সম্মত রয়েছেন। ইতিমধ্যেই প্রফেসর রেহমান সোবহানের মত সম্মানীয় নাগরিকেরা আপনাকে সমর্থন জানিয়েছেন। আপনার সমাজসেবামূলক কাজের স্বীকৃতি রয়েছে গোটাবিশ্বে। বাংলাদেশী হিসেবে এবং বিশ্বের নাগরিক হিসেবে (যারা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন) আমরাও গৌরববোধ করি আপনার এ সম্মানের জন্য। গত ৩ দশকেরও অধিক সময় যাবত আপনি কাজ করছেন বিশ্বের গরিবের চেয়েও গরিব মহিলাদের জন্যে। খোলা চিঠিতে বলা হয়েছে, এটা অবাক হবার মত কোন ঘটনা নয় যে, সর্বত্র সকল কাজের সমালোচনা, বিরোধিতা এবং চ্যালেঞ্জ রয়েছে। প্রেসিডেন্ট কেনেডি এক সময় বলেছিলেন, এ বিশ্বের সমস্যা কখনোই সমাধান করা সম্ভব হয় না দ্বিধাগ্রস্ত, সন্দেহপ্রবণ এবং নৈরাশ্যবাদীদের দ্বারা-যারা বাস্তবতাকে স্বীকার করতে চান না। আমাদের এমন লোক দরকার যারা স্বপ্ন দেখেন, আগে কখনোই কেউ দেখেননি। খোলা চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্যার, আপনি তেমনি একজন স্বপ্নদ্রস্টা, যিনি সাহস দেখিয়েছেন এবং সাহসের সাথে স্বপ্নকে বাস্তবায়িত করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি। আপনাকে আপনাকে স্যালুট। ই-মেইলে বিতরণকৃত এ খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন টেক্সাসের প্রেইরি ভিউ এএন্ডএম ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং কলেজ অব বিজনেসের ডীন ড. মুনীর কুদ্দুস, ইউটাহ ভ্যালী ইউনিভার্সিটির জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. রুহুল কুদ্দস, ইউনিভার্সিটি অব উইসকনসিনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের উপ-পরিচালক অধ্যাপিকা (অর্থনীতি) ড. ফরিদা খান, ওয়াশিংটন ডিসিতে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের অধ্যাপক (অর্থনীতি) ড. ফাইজুল ইসলাম এবং ইউএস এয়ারফোর্স একাডেমির বিদেশী ভাষা বিষয়ক ডিপার্টমেন্টের গবেষনা পরিচালক ড. হালিমুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV