Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

গ্রামীণ ব্যাংক, বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা, যুদ্ধাপরাধ সহ বিভিন্ন ইস্যু নিয়ে হিলারি ক্লিনটনের সঙ্গে ডা. দীপুমনি’র বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: October 13, 2011 | 9:15 PM

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : গ্রামীণ ব্যাংক, বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা, যুদ্ধাপরাধ সহ বিভিন্ন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি’র।
বুধবার বিকাল ৩টায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগেই হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংক নিয়ে তার উদ্বেগের কথা সরাসরি প্রকাশ করেন।
হিলারি ক্লিনটন বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে আমরা আমাদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই জানিয়েছি। আমরা আশা করবো বাংলাদেশের জনগণের পক্ষে  নোবেল বিজয়ী এই প্রতিষ্ঠান দারিদ্র্য দূরীকরণে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, সরকারের পক্ষে একা কোন ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। এ জন্য জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। এ কারণে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, তারা যেন সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেন। যাতে তারা তাদের স্বাধীন মতামত তুলে ধরতে পারে।
এক্ষেত্রে তিনি বিভিন্ন এনজিওকে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অন্যতম বাহন হিসেবে উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি’র সঙ্গে বৈঠকে হিলারি ক্লিনটন বাংলাদেশের বিরাজিত বিভিন্ন ইস্যুতে কথা বলেন। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান তুলে ধরেছে।
এবিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের নিউজ ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে বলেন, আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি। এর অন্যতম ছিল বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীর প্রত্যাবর্তন, ডিউটি ফ্রি গার্মেন্টস, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অগ্রগতি ইত্যাদি।
তিনি বলেন, রাশেদ চৌধুরী প্রসঙ্গে হিলারি বলেছেন, বিষয়টির আইনগত দিক খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে কথা উঠেছিল- সেখানে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি তাদের বলেছেন যে গ্রামীণ ব্যাংক একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান হিসেবে আমরা গর্বিত। এর স্বাভাবিক কাজকর্মে কোন ধরনের ব্যত্যয় ঘটছে না। স্বাভাবিকভাবেই আগের মতোই গ্রামীণ তার সব কাজকর্ম ও অধিকার ভোগ করছে।
রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেন, যু্‌দ্ধাপরাধ ইস্যু নিয়ে হিলারি কথা বলেছেন। তিনি বলেছেন, এই বিচার অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ন্যায় বিচার নিশ্চিত করে বাংলাদেশ বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।
রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেন, ডিউটি ফ্রি তৈরী পোশাকের প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিন থেকে বাংলাদেশের সঙ্গে কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের। গতকাল এটাও আলোচনার অন্যতম ইস্যু ছিল। হিলারি বলেছেন বিষয়টি তারা দেখবেন। এক্ষেত্রে প্রতি বছর প্রায় ২৫২ মিলিয়ন ডলার ডিউটি ফ্রি বাংলাদেশকে দিতে হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন হিলারি। এ সময় তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি আগামী বছর বাংলাদেশ ভ্রমণের আশ্বাস দিয়েছেন।
এছাড়া, প্রেসিডেন্ট ওবামা সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসবেন বলে হিলারি জানিয়েছেন।
বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা বলেন, প্রায় ৪০ মিনিটের এই বৈঠক ছিল আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ ও ইতিবাচক। এতে দু’দেশের ঐতিহ্যবাহী গভীর সম্পর্কের প্রতিফলন ঘটেছে।
হিলারির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত আকরামুল কাদের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক এমএ মোহিত সহ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV