Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রের বাইরে এক বছরের বেশি সময় অবস্থান করলে..

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: March 7, 2015 | 1:11 PM

মোহাম্মদ এন মজুমদার : যুক্তরাষ্ট্রে এসে গ্রিনকার্ড পাওয়ার পর অনেকেই দেশে বা যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোথাও গিয়ে এক বছরের মধ্যে ফিরে আসতে সক্ষম হন না। স্বাস্থ্যগত কারণ, সাংসারিক ঝামেলা প্রভৃতি বহু কারণেই গ্রিনকার্ডধারীরা এক বছরের নির্দিষ্ট সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে ব্যর্থ হন। অবশ্য ‘রি এন্ট্রি’ পারমিশন নিয়ে যারা যান তারা ফিরে আসার জন্য দুই বছরের সময় পান। আবার যে সমস্ত অভিবাসী পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে চার বছরই যুক্তরাষ্ট্রের বাইরে ছিলেন তাদের ক্ষেত্রে ‘রি এন্ট্রি’ পারমিট এক বছরের জন্য প্রযোজ্য।
তবে বিনা অনুমতিতে যারা যুক্তরাষ্ট্রের বাইরে এক বছরের বেশি সময় থাকবেন তারা অবশ্য ‘রিটার্নিং রেসিডেন্ট ভিসা’ নিয়ে যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশ করতে পারবেন। রিটার্নিং রেসিডেন্ট ভিসা তথা এসবি-১ ভিসা ফাইল করে তা অনুমোদন হলেই অভিবাসী পুনরায় যুক্তরাষ্ট্রে ফেরত আসার অনুমতি পাবেন। এসবি-১ ভিসা এপ্লিকেশন ফি ২৭৫ ডলার সাথে ফরম ডিএস-১১৭ পূরণ করতে হবে। আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে, যুক্তরাষ্ট্র ছাড়ার সময় তিনি যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক ছিলেন, ফেরার প্রত্যাশা নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ছেড়েছেন, যুক্তরাষ্ট্রে ফেরার ইচ্ছা তার সব সময় ছিল, বিদেশে তার অতিরিক্ত সময় অবস্থান করাটা এমন কোন কারণে হয়েছে যা ছিল তার নিয়ন্ত্রণের বাইরে এবং অন্য সকল দিকে দিয়ে তিনি অভিবাসী ভিসা পাওয়ার যোগ্য।
অভিবাসীদের গ্রিনকার্ড সংরক্ষণ, নাগরিকত্ব লাভ, নাগরিকত্ব ও গ্রিনকার্ড কি জন্য হারাতে পারেন এ সম্পর্কে আরও তথ্যের জন্য যোগাযোগ করুন ২১২-৪৮১-৪৮০১, ১-৮০০-৩৭৫-৫২৮৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV