Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

গ্রিসে ৩২ বাংলাদেশী গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: April 19, 2013 | 1:03 PM

কূটনৈতিক রিপোর্টার: গ্রিসের পেলোপোনিজ অঞ্চলে স্ট্রবেরি সংগ্রাহক হিসেবে কর্মরত ৩২ বাংলাদেশী শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। স্ট্রবেরি বাগানের তত্ত্বাবধানে থাকা ৩ ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে বাংলাদেশী অভিবাসীদের শটগান দিয়ে গুলি করে মালিক পক্ষের এক ব্যক্তি। আহত ৭ জনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান এনডিসি মানবজমিনকে জানিয়েছেন, বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে। সেখানে আহত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর ৭ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে বিবিসি ভূমধ্যসাগরীয় দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জামাল হুসেইনকে উদ্ধৃত করে জানিয়েছে, আহত বাংলাদেশী কর্মীদের দেখতে দূতাবাসের কর্মকর্তারা সেখানে গেছেন। দেশটির রাজধানী এথেন্স  থেকে ২৬০ কিলোমিটার পশ্চিমের যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেখানে হাজার হাজার অভিবাসী শ্রমিকের বাস। ঘটনার পর খামার মালিক এবং একজন কর্মকর্তাকে পুলিশ  গ্রেপ্তার করেছে জানিয়ে বিবিসি’র খবরে বলা হয়, খামারে প্রায় ২০০ শ্রমিক তাদের পাওনা চাইতে জড়ো হয়েছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তা হারালাম্বস স্ফেটস সংবাদ সংস্থা এপিকে বলেছেন, উত্তেজিত শ্রমিকরা তেড়ে গেলে সুপারভাইজার গুলি চালায়। ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তারের পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। গ্রিস সরকার ওই ঘটনায় মামলা করেছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন গ্রিসের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ। ঘটনার পরপরই পুলিশ খামার মালিককে গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে গ্রিসের একটি সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়া মানোলাদা ওই খামারের ফল বয়কটের প্রচারণা চালাচ্ছে। ওই খামারের ফলকে তারা রক্তাক্ত স্ট্রবেরি বলে উল্লেখ করেছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV