Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

গ্রীষ্মের মধ্যেই পাস হতে পারে অভিবাসন আইন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: March 28, 2013 | 9:51 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গ্রীষ্মের মধ্যেই অভিবাসন আইন পাস হতে পারে। এই আইনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে কংগ্রেসকে চাপ দিয়েছেন তিনি। ওবামা বলেন, অভিবাসন আইনের ব্যাপারে শেষ মুহূর্তে যে বাধাগুলো সৃষ্টি হয়েছে, তা ‘সমাধানযোগ্য’।
স্প্যানিস ভাষার দুটি টেলিভিশনকে গত বুধবার দেওয়া সাক্ষাৎকারে ওবামা অভিবাসন বিল তৈরির কাজের দায়িত্বপ্রাপ্ত সিনেট কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন। তার পরও ওবামা বলেন, কোনো কারণে সিনেট কমিটি ব্যর্থ হলে তিনি নিজে একটি বিল উপস্থাপনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। একই সঙ্গে তিনি বলেন, ‘আমি আশা করি, আমার সেই পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হবে না।’
অভিবাসন বিল তৈরির জন্য ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টির চারজন করে মোট আটজন সিনেটরকে নিয়ে সিনেট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কয়েক সপ্তাহ ধরে ওই বিল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।
টেলেমুনডো টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘আগামী মাসের মধ্যে যদি অভিবাসন আইনসংক্রান্ত বিলটি আমরা হাতে পাই, তাহলে আমি আশাবাদী যে গ্রীষ্মের মধ্যেই নিশ্চিতভাবেই তা আইনে পরিণত করা যাবে।’ ওবামা বলেন, সিনেট কমিটি আগামী মাসের মধ্যে বিল প্রস্তুত করতে পারবে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে।
সিনেট কমিটি অভিবাসন বিল তৈরির ক্ষেত্রে অনেক বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। তবে ভবিষ্যতে বিদেশি কম দক্ষ শ্রমিকদের মজুরি প্রশ্নে সিনেটরদের মধ্যে বিতর্ক চলছে। এ প্রসঙ্গে ওবামা বলেন, এটা ‘সমাধানযোগ্য বিষয়’।
ইউনিভিশন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে একই বিষয়ে কথা বলেন ওবামা। গত সোমবার হোয়াইট হাউসে দেওয়া ‘নাগরিকত্ববিষয়ক অনুষ্ঠানের’ আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ওবামা অভিবাসন আইনসংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত শেষ করতে কংগ্রেসকে চাপ দেন।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিবাসন আইন সংস্কারকেই অগ্রাধিকার দিচ্ছেন ওবামা। প্রথম মেয়াদে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলেও  তাতে তেমন অগ্রগতি হয়নি। গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এই ইস্যুতে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে ইতিবাচক অবস্থানে ছিলেন ওবামা। নির্বাচনে তার ফলও পেয়েছেন তিনি। নির্বাচনে অভিবাসী বিশেষ করে হিসপানিক ভোটারদের প্রায় নিরঙ্কুশ সমর্থন পান ওবামা।
এর আগে রিপাবলিকানরা অভিবাসন আইন সংস্কারের ব্যাপারে কঠোর অবস্থানে থাকলেও এবার কিছুটা নমনীয়। এ কারণে ডেমোক্র্যাটরা আশা করছেন, যে বিল আনা হচ্ছে, তার প্রতি রিপাবলিকানদের ভালো সমর্থন পাওয়া যাবে। তাই অনেকেই আশা করছেন, এবার অভিবাসন আইন পাস হবে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। এপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ