গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র বার্ষিক বনভোজন ৭ জুলাই
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই রোববার। নিউইয়র্ক সিটির অদূরে লংআইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কের ব্লুবার্ড প্যাভিলিয়ন এ-তে দিনব্যাপি অনুষ্ঠিত হবে গ্রেটার খুলনাবাসীর এ মিলন মেলা। এদিকে, বনভোজন সফল করার লক্ষে গত ২৪ জুন সোমবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজক কমিটি ও কার্যকরী কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুরারী মহন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার মুনির হোসেনের পরিচালনায় সভায় বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়াহিদ কাজী এলিন ও সদস্য সচিব শেখ কামাল হোসেন বনভোজনের সার্বিক প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। এসময় অন্যদের মধ্যে পরামর্শমূলক বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ শাহ নেওয়াজ,
সহ সভাপতি মো. নওশাদ আক্তার ও শেখ হাসান আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, কর্মকর্তা শেখ মো. ফারুকুল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, কন্ঠশিল্পী খালিদ প্রমুখ।
বনভোজনে সংগঠনের কর্মকর্তা ও অতিথি সহ ২৫০ জন উপস্থিত থাকবেন বলে সভায় নিশ্চিত করা হয়।
বনভোজনের দিন ৭ জুলাই রোববার সকাল সাড়ে ৮ টায় জ্যাকসন হাইটসের রোজভেল্ট এভিনিউর ৬৯ স্ট্রিট থেকে বাস ছাড়বে বলে সভায় সিদ্ধান্ত হয়। এব্যাপারে আহ্বায়ক ওয়াহিদ কাজী এলিন (ফোন : ৭১৮-৮৬৪-৭৬৪৭) এবং সদস্য সচিব শেখ কামাল হোসেন (ফোন : ৬৪৬-২৮৬-৫৬৪৮) এর সাথে প্রয়োজনীয় যোগাযোগের অনুরোধ জানান হয়েছে। সংশ্লিষ্ট সকলকে বনভোজনের আমন্ত্রণ জানিয়ে সভার কাজ শেষ করা হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’