গ্রেপ্তার ২৭৫, আহত ১৭, ওয়ালস্ট্রিট আন্দোলন নিউ ইয়র্কের জনজীবন বিপর্যস্ত
এনা: ওয়ালস্ট্রিট দখলকারীদের দিনভর তাণ্ডবে নিউ ইয়র্ক সিটির জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল ১৭ই নভেম্বর সকাল থেকে সন্ধ্যা অবধি। দফায় দফায় পুলিশি অ্যাকশনে অন্তত ১৭ জন আহত হয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে ২৭৫ জনকে। উল্লেখ্য, ‘ওয়ালস্ট্রিট দখল’ আন্দোলনের দু’মাস পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে ভোর থেকেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অফিসের চারদিকে অবরোধ সৃষ্টি করা হয়। এটি ভণ্ডুল করতে সহস্রাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ‘আমরা ৯৯%’ লেখা পোস্টার হাতে হাজার হাজার বিক্ষোভকারী পুলিশের উপরও মাঝেমধ্যে চড়াও হয়। এক পর্যায়ে বিক্ষোভের পরিধি সিটির অন্যান্য অর্থনৈতিক সেক্টরে বিস্তৃত হয়। ওয়ালস্ট্রিট দখলকারীদের এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ওয়াশিংটন, লসঅ্যাঞ্জেলেস, ওরেগণ, ফিলাডেলফিয়া বোস্টন, বাফেলো প্রভৃতি স্থানেও ব্যাপক বিক্ষোভ হয়েছে একই সঙ্গে। নিউ ইয়র্ক সিটির বিক্ষোভকারীরা বিকাল ৫টায় সিটি হল সংলগ্ন ফোলি স্কোয়ার পার্কে সমবেত হন। সেখান থেকে সন্ধ্যায় বিরাট মিছিল বের হয় ব্রুকলীন ব্রিজের উদ্দেশে। সে সময় পুলিশি বাধার মুখে তীব্র সংঘর্ষ ঘটে। পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এ সময় বাংলাদেশী-আমেরিকানদেরও সক্রিয় দেখা গেছে। সকালে স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভকারীদের মধ্য থেকে একজন মহিলাকে চুল ধরে টেনেহিঁচড়ে ভ্যানে উঠানোর ঘটনা পুলিশি বর্বতার নগ্ন বহিঃপ্রকাশ বলে মিডিয়াগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে। পুলিশি অ্যাকশনের সময় ২০ বছরের যুবক ব্র্যান্ডন ওয়াটসের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়ার ঘটনাও সব মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। ওয়ালস্ট্রিট দখলকারীরা মহাত্মা গান্ধীর অনুকরণে অহিংস আন্দোলনের অঙ্গীকার করলেও ১৭ই নভেম্বরের কর্মসূচিতে ততটা সংযমী প্রদর্শন করতে সক্ষম হননি তারা- এ অভিযোগ করা হচ্ছে টক শোগুলোতে। পুলিশ কমিশনার র্যামন্ড কেলি বলেছেন, সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করেছেন আমাদের পুলিশ অফিসাররা। এতদসত্ত্বেও ৭ অফিসার আহত হয়েছেন বলে পুলিশ কমিশনার বলেন। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছেন। ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের ওপর হামলার কারণে। অপর ২৭৫ জনকে গ্রেপ্তারের পর নোটিশসহ ছেড়ে দেয়া হয়েছে। তাদের পরবর্তীকালে কোর্টে হাজিরা দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যাপক বৈষম্য এবং সরকারি সুযোগ-সুবিধার ৯৯% ভোগ করছেন জনগোষ্ঠীর মাত্র ১%- এ অভিযোগে ১৭ই সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে ওয়ালস্ট্রিট দখল আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীরা গ্রাউন্ড জিরো তথা স্টক এক্সচেঞ্জের সন্নিকটে জুকটি পার্কে গত দু’মাস ধরেই ক্যাম্প গড়েছিলেন। কিন্তু গত মঙ্গলবার ভোর রাতে পুলিশি অভিযানে সে ক্যাম্প গুঁড়িয়ে দেয়া হয়েছে। আরও উল্লেখ্য, নিউ ইয়র্কের এ আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের শতাধিক সিটি, কানাডা, লন্ডন, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জাপান, অস্ট্রেলিয়ায়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030