Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

ঘন কুয়াশা ও তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রে শত শত বিমানের যাত্রা বাতিল

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: January 21, 2012 | 9:51 PM

 ডেস্ক: ঘন কুয়াশা ও তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিকাগো বিমানবন্দরের শত শত বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুরে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরের প্রায় ৩৭০টির বেশি বিমানের যাত্রা বাতিল করা হয়। এ তালিকায় বিভিন্ন বিমানবন্দর থেকে আসা ও যাওয়ার ফ্লাইটও রয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রের মিডওয়ে বিমানবন্দরে যাওয়া ও আসার ৭০টি বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। আটলান্টা ও মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের পর ও’হেয়ার যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)-এর পূর্বাভাসে বলা হয়েছে, শিকাগোতে ৪ থেকে ৬ ইঞ্চি তুষারপাতের আশঙ্কা রয়েছে। তবে কিছু অঞ্চলে এর চেয়েও বেশি তুষারপাত হতে পারে। গতকালও আবহাওয়া অপরিবর্তিত থাকার পূর্বাভাষ দেয়া হয়। অতিরিক্ত ঠাণ্ডা আবহাওয়ার কারণে জমে থাকা তুষারের স্তূপ পরিষ্কার করতেও কিছুটা বেগ পেতে হবে। ওই অঞ্চলের অধিবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হতে ও বিমানে ভ্রমণ না করতে অনুরোধ জানিয়েছে এনডব্লিউএস। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV